বিবাহের অধ্যায় ১৬৯ সাথে একটি পাথর বা খেজুর ভর্তি থলে ছিল। আর তীর খাটের নিচে ছিল একটি কৃষ্ণবর্ণ দাসী । এরপর তিনি তার গণনা সমাপ্ত করে যা থলের মধ্যে ছিল থলেটি ক্রীতদাসীর প্রতি নিক্ষেপ করেন। অতঃপর সে তা কুড়িয়ে আবার তার নিকট প্রদান করে । তখন তিনি বলেন, আমি কি তোমাকে আমার ও রাসূলুন্নাহ্ জট -এর পক্ষ হতে কিছু বর্ননা করব? তিনি বলেন, হা । তিনি বলেন, একদা আমি কঠিন জুরে আক্রান্ত হয়ে মসজিদের এক কোনায় শুয়ে ছিলাম । এমন সময় রাসূলুল্লাহ্ শুঞুঃ এসে মসজিদে প্রবেশ করেন এবং তিনবার জিজ্ঞাসা করেন, তোমাদের কেউ কি আবু হুরায়রাকে দেখেছ? জনৈক ব্যক্তি বলে, ইয়া রাসূলাল্লাহ! তিনি তো কঠিন জুরে আক্রান্ত হয়ে মসজিদের এক পার্শে (শায়িত) আছেন । এতদৃশ্রবণে তিনি হেঁটে আমার নিকট আসেন এবং তার হাত মোবারক আমার শরীরের উপর রাখেন। এরপর তিনি আমার সাথে কিছুক্ষণ খোশালাপ করেন । এরপর আমি উঠে বসি। অতঃপর তিনি তীর নামায আদায়ের স্থানে গমন করেন । তিনি লোকদের নিকট গমন করেন এবং এ সময় তার সাথে পুরুষদের দু'টি কাতার এবং মহিলাদের একটি কাতার ছিল৷ অথবা মহিলাদের দুটি এবং পুরুষদের একটি কাতার ছিল। এরপর তিনি বলেন, নিশ্চয় শয়তান আমাকে আমার নামায হতে কিছু ভুলিয়ে দিয়েছে। কাজেই (নামাযের মধ্যে ভুলের সময়) পুরুষেরা যেন তাস্বীহ পাঠ করে এবং মহিলারা যেন হাতের তালু বাজায় (অর্থাৎ হাতে তালি দেয়)। রাবী বলেন, অতঃপর রাসূলুল্লাহ্ জ্। নামা আদায় করেন এবং তিনি তার নামাযে আর কোন ভুল করেননি । এরপর (নামায শেষে) তিনি বলেন, তোমরা স্ব-স্ব স্থানে অবস্থান কর। রাবী মুসা এখানে অতিরিক্ত বর্ণনা করছেন যে, অতঃপর তিনি আল্লাহ্ তা“আলার হামদ্ ও সানা পেশ করেন এবং বলেন। অতঃপর সমস্ত রাবী একমত হয়ে বর্ণনা করেন যে, তখন তিনি লোকদের প্রতি মুখ ফিরিয়ে বলেন, তোমাদের মধ্যে এমন কেউ আছ কি, যখন সে তার স্ত্রীর নিকট গমন করে, তখন সে দরজা বন্ধ করে এবং নিজের উপর একটি পর্দা টানে এবং আল্লাহ্ তা'আলার নির্দেশ মত স্ত্রীর সাথে মিলন পর্বে যা করে) তা গোপনে করে? সাহাবীগণ বলেন, হী । তিনি বলেন, এরপর এই লোকটি স্ত্রীর সাথে মিলন শেষে) উঠে গিয়ে (অন্যের নিকট) বলে, আমি এটা করেছি, আমি এরূপ করেছি? রাবী বলেন, এতদৃশ্রবণে সকলে নিশ্ুপ হয়ে যায়। রাবী বলেন, এরপর তিনি মহিলাদের সম্বোধন করে বলেন, তোমাদের মধ্যে এমন কেউ আছ কি, যে তার গোপন কথা স্বামী-স্ত্রীর মিলনের) অন্য স্ত্রীলোকের নিকট বর্ণনা কর? এতদৃশ্রবণে তারাও নিশ্ুপ হয়ে যায়। অতঃপর জনৈকা যুবতী রমনী তার পায়ের পাতার উপর ভর করে, গর্দান উঁচু করে এজন্য বসে যে, যাতে রাসূলুল্লাহ্ শর তাকে দেখতে পান এবং তার কথা শুনতে পান। এরপর সে বলে, ইয়া রাসূলাল্লাহ্ শট পুরুষেরা এরূপ বলে এবং মহিলারাও ৷ তখন তিনি জিজ্ঞাসা করেন, তোমরা কি অবগত আছ, এটা কিসের সদৃশ? এরপর তিনি নিজে বলেন, এর উদাহরণ এ শয়তানের, যে একজন স্ত্রী শয়তানের নিকট গমন করে, এরপর সে তার নিকট হতে নিজের প্রয়োজন পূর্ণ করে (অর্থাৎ সহবাস করে) আন লোকেরা স্বচক্ষে তা অবলোকন করে । জেনে রাখ! পুরুষের জন্য এ আতর ব্যবহার করা উচিত, যার সুগন্ধি অধিক; কিন্তু রং অপ্রকাশ্য। সাবধান! মহিলাদের এরূপ আতর ব্যবহার করা উচিত, যার রং প্রকাশ্য, কিন্তু সুগন্ধি অপ্রকাশ্য। ইমাম আবু দাউদ (র) বলেন, এর পরবর্তী বর্ণনা আমি মু'আম্মাল ও মূসা হতে সংগ্রহ করেছি (মুসাদ্দাদ হতে নয়) কিন্তু (এই বর্ণনা) কোন পুরুষ যেন অন্য পুরুষের সাথে একই বিছানায় একত্রে শয়ন না করে এবং কোন স্ত্রীলোক অপর কোন স্ত্রীলোকের সাথে । অবশ্য পিতা ও সন্তানের সাথে শয়নে দোষ নেই । আর তারা তৃতীয়ত যা বর্ণনা করেন তা আমার স্মরণ নেই । আর রাবী মুসাদ্দাদ- সিরাত বরাতে আমি তার নিকট হতে তা জানতে পারিনি । আবু দাউদ শরীফ (৩য় খণ্ড) __২২
— পৃষ্ঠা ১৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।