Abu Dawood Shareef Bangla : Imam Abu Dawood Sulaiman — Abu Daud 3
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

প্রকাশকের কথা “সুনানু আবু দাউদ' সিহাহ্‌ সিত্তাহর অন্তর্ভুক্ত একটি সুপ্রসিদ্ধ হাদীসগ্রন্থ। হিজরী তৃতীয় শতাব্দীর প্রথমার্ধে এ হাদীসপ্রন্থটি সংকলন করেন ইমাম আবূ দাউদ সুলায়মান ইবনুল আশ'আস আস-সিজিস্তানী রে)। তিনি হিজরী ২০২ সনে সিজিস্তান নামক স্থানে জন্মগ্রহণ করেন। ইনতিকাল করেন হিজরী ২৭৫ সনের শাওয়াল মাসে । তিনি অল্প বয়সেই হাদীস ও ফিকাহ্‌ শাস্ত্রে জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন দেশ পরিভ্রমণ করেন ও তৎকালীন মুসলিম বিশ্বের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অধ্যয়ন করেন। তার শিক্ষকগণের তালিকায় রয়েছেন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবৃনে হাম্বল (র), উসমান ইবৃন আবূ শায়বা (র), কুতায়বা ইবৃন সাঈদ প্রমুখ । তার অন্যতম শিষ্য হচ্ছেন সিহাহ্‌ সিত্তাভুক্ত অন্যতম হাদীসগ্রন্থ তিরমিধীর সংকলক ইমাম আবূ ঈসা আত-তিরমিযী (র)। _. ইমাম আবূ দাউদ (র) প্রায় পাচ লক্ষ হাদীস সংগ্রহ করেন। এই পাচ লক্ষ হাদীস থেকে বাছাই করে মাত্র ৪৮০০ হাদীস তিনি তার সুনানে অন্তর্ভূক্ত করেন। এ গ্রন্থে কেবল এঁ সকল হাদীস স্থান পেয়েছে যা সহীহ বলে সংকলকের বিশ্বাস হয়েছে । তীকে হাদীস শরীফের হাফিয ও সুলতানুল মুহাদ্দিস বলা হয়ে থাকে। সুনানু আবূ দাউদ-এর বৈশিষ্ট্য সম্পর্কে ইমাম মুসলিম (র) তীর সহীহ “মুসলিম'-এর ভূমিকায় বলেন, আবু দাউদ হলেন প্রথম ব্যক্তি যিনি হাদীসের বিস্তারিত টীকা লিখেন। ইমাম আবূ দাউদ এমন অনেক রাবীর নিকট থেকে হাদীস বর্ণনা করেন যাদের উল্লেখ বুখারী ও মুসলিমে নেই। কেননা তার নীতি হলো সেই সকল রাবীকে বিশ্বস্ত বলে গণ্য করা যাদের সম্পর্কে অবিশ্বস্ততার কোন যথাযথ প্রমাণ পাওয়া যায় না। বিশ্বস্ততা ও টীকা-ভাষ্যের কারণে হাদীস বিশারদগণ এ সংকলনটির উচ্ছসিত প্রশংসা করেন। এ প্রসঙ্গে মুহাম্মদ ইবৃনে মাখলাদ (র) বলেন, “হাদীস বিশারদগণ বিনা দ্বিধায় এই গ্রন্থটি গ্রহণ করেন যেমন তীরা কুরআনকে গ্রহণ করেন।” আবূ সাইদ আল-আরাবী (র) বলেন, “যে ব্যক্তি কুরআন ও এই গ্রন্থ ছাড়া আর কিছু জানেন না, তিনিও একজন বড় আলিম বলে গণ্য হতে পারেন ।” পৃথিবীর শতাধিক ভাষায় এ মশহুর হাদীসহস্থটি অনূদিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন থেকে এ গ্রসথটির তৃতীয় খণ্ড অনুদিত হয়ে প্রথম ১৯৯২ সালে অনুবাদ ও সংকলন 'বিভাগ থেকে প্রকাশিত হয়। বিপুল পাঠকনন্দিত এ গ্রন্থের দ্বিতীয় সংক্করণ প্রকাশ করতে পেরে আমরা আন্নাহ্‌ রাব্বুল আলামীনের দরবারে অশেষ শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ্‌ রাব্বুল আলামীন আমাদের তীর প্রিয় রাসূল (সা)-এর সুন্নাহ্‌ অনুসরণ করে চলার তৌফিক দিন। আমিন! | মোহাম্মদ আবদুর রব পরিচালক, প্রকাশনা বিভাগ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।