Abu Dawood Shareef Bangla : Imam Abu Dawood Sulaiman — Abu Daud 1
/ ৫১৭
📝 লেখা 📖 পিডিএফ

প্রকাশকের কথা “সুনানু আবু দাউদ' সিহাহ্‌ সিত্তাহ্র অন্তর্ভুক্ত একটি সুপ্রসিদ্ধ হাদীসগ্রস্থ। হিজরী তৃতীয় শতাব্দীর প্রথমার্ধে এ হাদীসগ্রন্থটি সংকলন করেন ইমাম আবু দাউদ সুলায়মান ইবনুল আশ“আস আস-সিজিস্তানী (র)। তিনি হিজরী ২০২ সনে সিজিস্তান নামক স্থানে জনুগ্হণ করেন । ইনতিকাল করেন হিজরী ২৭৫ সনের শাওয়াল মাসে । তিনি অল্প বয়সেই হাদীস ও ফিকাহ শাস্ত্রে জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন দেশ পরিভ্রমণ করেন ও তৎকালীন মুসলিম বিশ্বের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অধ্যয়ন করেন। তার শিক্ষকগণের তালিকায় রয়েছেন যুগশ্েষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল রে), উসমান ইব্‌ন আবু শায়বা (র), কুতাইবা ইব্‌ন সাঈদ প্রমুখ । তার অন্যতম শিষ্য হচ্ছেন সিহাহ্‌ সিস্তাহ্ভুক্ত অন্যতম হাদীসগ্রন্থ তিরমিীর সংকলক ইমাম আবু ঈসা আত তিরমিযী রে)। ইমাম আবু দাউদ (র) প্রায় পাঁচ লক্ষ হাদীস সংগ্রহ করেন । এই পাচ লক্ষ হাদীস থেকে বাছাই করে মাত্র ৪৮০০ হাদীস তিনি তার সুনানে অন্তর্ভুক্ত করেন। এ গ্রন্থে কেবল এ সকল হাদীস স্থান পেয়েছে যা সহীহ বলে সংকলকের বিশ্বাস হয়েছে। তাকে হাদীস শরীফের হাফিয ও সুলতানুল _ মুহাদ্দিস বলা হয়ে থাকে। জুনানু আবু দাউদ-এর বৈশিষ্ট্য সম্পর্কে ইমাম মুসলিম (€র) তার সহীহ্‌ “মুসলিম'-এর ভূমিকায় বলেন, আবূ দাউদ হলেন প্রথম ব্যক্তি যিনি হাদীসের বিস্তারিত টীকা লিখেন । ইমাম আবু দাউদ এমন অনেক রাবীর নিকট থেকে হাদীস বর্ণনা করেন যাদের উল্লেখ বুখারী ও মুসলিমে নেই। কেননা তার - নীতি হলো সেই সকল রাবীকে বিশ্বস্ত বলে গণ্য করা যাদের সম্পর্কে অবিশ্বস্ততার কোন যথাযথ প্রমাণ পাওয়া যায় না। | বিশ্বস্ততা ও টীকা-ভাষ্যের কারণে হাদীস বিশারদগণ এ সংকলনটির উচ্ছসিত প্রশংসা করেন । এ প্রসঙ্গে মুহাম্মদ ইবৃনে মাখলাদ রে) বলেন, “হাদীস বিশারদগণ বিনা দ্বিধায় এই গ্রন্থটি গ্রহণ করেন যেমন তারা কুরআনকে গ্রহণ করেন।” আবু সাইদ আল-আরাবী (র) বলেন, “যে ব্যক্তি কুরআন ও এই গ্রন্থ ছাড়া আর কিছু জানেন না, তিনিও একজন বড় আলিম বলে গণ্য হতে পারেন ।” পৃথিবীর শতাধিক ভাষায় এ মশহুর হাদীসগ্রন্থটি অনুদিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন থেকে এ গ্রন্থটির প্রথম খণ্ড অনূদিত হয়ে প্রথম ১৯৯০ সালে অনুবাদ ও সংকলন বিভাগ থেকে প্রকাশিত হয় । বিপুল পাঠকনন্দিত এ গ্রন্থের দ্বিতীয় সংস্করণ প্রকাশ করতে পেরে আমরা আল্লাহ্‌ রাব্বুল আলামীনের দরবারে অশেষ শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ্‌ রাব্বুল আলামীন আমাদের তার প্রিয় রাসূল (সা)-এর সুন্নাহ অনুসরণ করে চলার তৌফিক দিন। আমীন ! মোহাম্মদ আবদুর রব পরিচালক, প্রকাশনা বিভাগ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।