[চ্যাল্লিশ ! ১১। তাহযীবুস-সুনানঃ ইব্নুল-কাইয়িম আল-জাওযিয়া মূ ৭৫১/১৩৫০)। গ্রন্থখানা সংক্ষিপ্ত, কিন্তু দুর্বাধ্য হাদীছসমূহের ব্যাখ্যার ক্ষেত্রে এটি অনবদ্য ও চমৎকার। ১২। শারহু সুনানি আবী দাউদঃ আল্লামা বদরদ্দীন মাহমুদ ইব্ন আহমাদ আল- -আইনী ৮৫৫/১৪৫১)। ১৩। আল-মানহালুল-আযবিল-মাওরূদঃ শায়খ মাহমুদ মুহাম্মাদ খান্তাব আস-সুবকী মৃ ১৩৫২/১৯৩৩)। এটি দশ খন্ডে বিতক্ত। গরন্থখানা সমাপ্ত করার পূর্বেই গ্রন্থকার ইন্তিকাল করেন। ১৪। ফাত্হুল-ওয়াদৃদঃ আল্লামা আবুল-হাসান আস-সিন্দী (মূ ১১৩৯/১৭২৬)। ভারতীয় আলমগণের মধ্যে তিনিই এ গ্রন্থের সর্বপ্রথম ভাষ্যকার। ১৫। গায়াতুল-মাকসূদ £ আল্লামা শাযসূল হক আযীমাবাদী (ম্ব ১৩২৯/১৯১১)। এটি সুনানে আবু দাউদের বৃহত্তর এবং সারগর্ভ ব্যাখ্যাগ্স্থ। এটি ৩২ খন্ডে সমাপ্ত, কিন্তু শুধু প্রথম খন্ডটিই প্রকাশিত হয়েছে। অবশিষ্ট ঝন্ডগুলোর মধ্যে মাত্র দুই খন্ড পাটনা ওরিয়েন্টাল খোদা বখ্শ খান পাবলিক লাইব্রেরীতে সংরক্ষিত আছে এবং অবশিষ্ট খন্ড গুলোর সন্ধান পাওয়া যাচ্ছে না। ১৬। আওনুল-মাবুদঃ আল্লামা শামসুল-হক আধিমাবাদী (রহ)। গায়াতুল-মাকসূদ সুনান আবু দাউদের বিশদ ও বৃহদাকার অথচ আংশিক প্রকাশিত ভাষ্যগ্রস্থ। আর “আওনুল-মাবৃদ” হচ্ছে তাঁর সংক্ষিপ্ত অথচ সম্পূর্ণ প্রকাশিত ভাষ্যগরন্থ। ১৭। আল-হাদয়ুল-মাহ্মূদঃ শায়খ ওয়াহীদুয-যামান লাখনাবী (১৩৩৮/১৯২০)। কার প্রথমে "সুনানের' উর্দু অনুবাদ করেন। পরে তিনি এতে হাদীছের ব্যাখ্যা সংযোজন করেন। ১৮। আনওয়ারুল-মাহ্মুদঃ শায়খ আবুল-আতীক আবদুল-হাদী মুহাম্মাদ সিদ্দীক নাজীব আবাদী। ১৯। আত-তালীকুল-মাহ্মুদঃ শায়খ ফাখরুল-হাসান গাংগুহী (মূ ১৩১৫/১৮৯৭)। ২০। টীকা গ্রন্থঃ কাষী মুহাদ্দিছ হুসাইন ইব্ন মুহসিন আল-আনসারী আল- ইয়ামানী। ২১। টীকা গ্রন্থ ঃ আল্লামা সাইয়্যিদ আবদুল-হাই আল-হাসানী। ২২। বাযলুল-মাজহুদ ফী হাল্লি আবী দাউদঃ শায়খ খালীল আহ্মাদ সাহারনপুরী (১২৬৯/১৮৬২-১৩৪৬/১৯২৭)। এটি একটি সুবৃহৎ ও অতীব গুরুত্বপূর্ণ ভাষ্যপ্রস্থ। বৈরূত থেকে ্রন্থখানি ২০ খন্ডে এবং ভারত থেকে ৭ খন্ডে প্রকাশিত হয়েছে।
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।