[ তেতাল্লিশ | কিন্তু হাদীছের সংখ্যা প্রায় একই সমান। তবে হাদীছ সম্পর্কে ইমাম আবু দাউদ (রহ) যে সকল মন্তব্য করেছেন তা কোন পান্ডুলিপিতে বেশী এবং কোনটিতে কম দেখা যায়। ৩। হাফিয আবু ঈসা ইসহাক ইব্ন মূসা ইব্ন সাঈদ আর-রামলী (মূ ৩১৭/৯২৯)। এই নুসখাটি প্রায় ইব্ন দাসার নুসখার অনুরূপ। ৪। হাফিয আবু সাঈদ আহ্মাদ ইব্ন মুহাম্মাদ ইব্ন যিয়াদ ইবনুল-আরাবী (মূ. ৩৪০/১৫২)। এই নুসখার হাদীছের সংখ্যা অন্যান্য নুসখার তুলনায় কিছু কম। এতে -ফিতান ওয়াল-মালাহিম এবং আরও কিছু অনুচ্ছেদ নেই। সুনানে আবু দাউদ-এর ভাষ্যগ্রস্থাবলী এই গ্রন্থের গুরুত্ব, মূল্য ও মর্যাদার প্রতি লক্ষ্য করে প্রতিথযশা মুহান্দিছগণ এর ভাষ্যগরন্থ ও টীকা রচনায় মনোনিবেশ করেন। নিশ্রে উল্লেখযোগ্য কিছু ভাষা গ্রন্থের এবং ভাষ্যকারগণের একটি তালিকা প্রদান করা হলো ঃ ১। মুআলিমুস-সুনানঃ দাদি আল-খাত্তাবী (মৃ. ৩৮৮/৯৯৮)। এই ভাষ্যখানা সর্বাধিক প্রাচীন, নির্ভরযোগ্য এবং উত্তম। ২। উজালাতুল-আলিম মিন কিতাবিল-মুআলিমঃ রচয়িতা আল-হাফিয শিহাবুদ্দীন আবু মাহমুদ আহ্মাদ ইব্ন মুহাম্মাদ ইব্ন ইবরাহীম (মূ ৭৬৯/১৩৬৭/১৩৬৮)। এটি যু'অলিমুস' _সুনান-এর সংক্ষিপ্ত সংকলন। | ৩। মিরকাতুস-সুউদ ঃ রচয়িতা জালালুদ্দীন সুযূতী (মূ ৯১১/১৫'৫)। ৪। দারাজাতু মিরকাতিস_সুউদঃ আল্লামা দিমনাতী। এটি মিরকাতৃ'স-সুউদ-এর সক্ষপ্ত সংহ্করণ। ৫। শারহু সুনানি আবী দাউদঃ রচয়িতা শায়খ গিরাজুদীন উমার ইব্ন আলী ইব্নুল-মুলাকান (মূ ৮০৪/১৪০১)। ৬। শারহু সুনানি আবী দাউদঃ ওয়ালিয়্যুদ্দীন আল-ইরাকী (মূ. ৮৪৬/১৪৪৩)। ৭। শারহু সুনানি আবী দাউদঃ শিহাবুদ্দীন আহ্মাদ ইব্নুন-হুসায়ন আর-রামলী আল-মাকদিসী (মূ ৮৪৪/১৪৪০)। ৮। শারহু সুনানি আবী দাউদঃ কুতবুদ্দীন আবু বাক্র ইব্ন আহ্মাদ ইব্ন দাঈল মূ ৭৫২/১৩৫১)। ৯। শারহু সুনানি আবী দাউদঃ আবু যুরআ ওয়ালিয়্যুদ্দীন আহ্মাদ ইব্ন আবদির রহীম আল-ইরাকী (মূ. ৮২৬/১৪২২)। এতে মুল গ্রন্থের 'সাজুদুস-সাহবি” অনুচ্ছেদ পর্যন্ত ব্যাখ্যা করা হয়েছে। ১০। শারহু সুনানি আবী দাউদঃ হাফিয আলাউদ্দীন মুগলাতাঈ (মূ. ৭৬২/১৩৬১)। তিনি ভার ভাষ্য সমাপ্ত করে যেতে পারেননি।
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।