কিতাবুস সালাত ৩৮১ ৭০১। আল্-কানাবী-- বুস্র ইব্ন সাঈদ হতে বর্ণিত। তিনি বলেন, একদা যায়েদ ইব্ন খালিদ আল-জূহানী (রা) তাঁকে আবু জুহায়েম (রা)-র নিকট এইজন্য প্রেরণ করেন যে, তিনি যেন তাকে জিজ্ঞেস করেন- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম নামাযীর সম্মুখভাগ দিয়ে গমনকারীর সম্পর্কে কি বলেছেন? আবু জুহায়েম (রা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম বলেছেনঃ নামাযীর সম্মুখভাগ দিয়ে গমনকারী যদি তার গুনাহ সম্পর্কে অবগত থাকত, তবে সে নামাযীর সামনে দিয়ে অতিক্রম করার পরিবর্তে সেখানে চন্লিশ (বছর) পর্যন্ত দাঁড়িয়ে থাকাকে ভাল মনে করত- (বুখারী, মুসলিম, নাসাঈ, ইব্ন মাজা, তিরমিযী)। রাবী আবু নাদর বলেন, বর্ণনাকারী (বুসর) চল্লিশ দিন, বা মাস অথবা বছর বলেছেন- তা আমি অবগত নই। £১৫। ৮৮৪05172585 ১১৬.অনুচ্ছেদঃ যে জিনিসের কারণে নামায নষ্ট হয় ক বসান ৬ 5-4 পা পাপা পা 9925 35207335548. নি রবির ১৫1৩৫ (০:54 ০4০১-৫০৫৫০০৩৯।১৯০। হ৯। ২35১৪ বি রি রা 08 ০৯১0 ৩০ ১৪১ নিন ঠা ৪ ৯ ০0৮5 ৬০৫ ০৪] 025 2৫ (৫342 40 ৩০ ৭০২। হাফ্স ইব্ন উমার-- আবু যার (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম ইরশাদ করেনঃ নামায নষ্ট করে দেয় অথবা নামাযীর নামায এঁ সময় নষ্ট হয়-যখন তার সামনে উটের পিঠের হাওদার পিছন ভাগের কাঠের মতো কোন কিছু না থাকে (অর্থাৎ সুত্রা না থাকে) এবং তার সামনে দিয়ে গাধা, কাল কুকুর এবং স্ত্রীলোক গমন করে। রাবী বলেন, আমি বললাম, কালো কুকুরের কি বিশেষত্ব আছে? যদি লাল, হলুদ ও সাদা রংয়ের হয় তবে কি হবে? তিনি বলেন, হে আমার ভ্রাতৃষ্পুত্র! তুমি যেরূপ আমাকে প্রশ্ন করলে, আমিও তদ্রুপ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেনঃ কাল কুকুর হল শয়তান- (মুসলিম, তিরমিযী, নাসাঈ)। |
— পৃষ্ঠা ৪২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।