Abu Dawood Shareef Bangla : Imam Abu Dawood Sulaiman — Abu Daud 1
/ ৫১৭
📝 লেখা 📖 পিডিএফ

[ চল্লিশ ] কেউ তা দলীল হিসাবে গ্রহণ করে থাকলেও তা দলীলযোগ্য নয়। মাশহুর, মুস্তাসিল এবং সহীহ হাদীছ এমন যে, কোন ব্যক্তিই তা প্রত্যাখান করার দুঃসাহস করে না। ইব্রাহীম নাখঈ (মৃ৯৬/৭১৪) বলেছেন, হাদীছ বিশারদগণ গরীব হাদীছ অগছন্দ করে থাকেন। ইয়যীদ ইব্‌ন হাবীব (মৃ ১২৮/৭৪৫/৭৪৬) বলেন, তুমি যখন কোন হাদীছ শুনবে তখন তার ভিত্তি এমনভাবে অনুসন্ধান করবে যেমন তুষি হারানো জিনিসের খোজ করে থাক। আর যদি সন্ধান পেয়ে যাও তবে উত্তম, নচেৎ তা প্রত্যাখান কর। সহীহ হাদীছ না পাওয়ার প্রেক্ষিতে এ গ্রন্থে যুরসাল এবং মুদাল্লাস হাদীছ স্থান লাভ করেছে আমার এ সুনান গ্রন্থখানায় এমন কিছু হাদীছ রয়েছে যা মুত্তাসিল নয়, তা মুরসাল এবং মুদাল্লাস। এরূপ হাদীছ সম্পর্কে সাধারণ হাদীছবিদগণের অভিমত এই যে, সহীহ হাদীছ পাওয়া না গেলে এ সকল হাদীছ মুত্তাসিল-এর অর্থবহ। এরূপ সনদের কিছু ৃষ্টান্তঃ হযরত আল-হাসান (মূ ১১০/৭২৮) হযরত জাবির (মৃ ৭৮/৬৯৭) (র) থেকে। হযরত আল-হাসান হযরত আবু হুরায়রা (রা) (মৃ৫৯/৬৭৯) থেকে। হযরত আল-হাকাম ইব্‌ন উতায়বা (১১৫/৭২৩) হম্বরত মিকসাম (রহ) (মৃ ১০১/৭১৯) থেকে। হাকাম (রহ) মিকসাম (রহ) থেকে মাত্র চারটি হাদীছ সরাসরি শ্রবণ করেছেন। আবু ইসহাক (মূ ১২৬/৭৪৪) বর্ণনা করেন আল-হারিছ (মূ ৬৫/৬৮৪) থেকে এবং তিনি হযরত আলী (রা) (মৃ ৪০/৬৬১) থেকে। আবূ ইসহাক (রহ) মাত্র চারটি হাদীছ আল-হারিছ (রহ) থেকে শুনেছেন। কিন্তু এগুলোর মধ্যে একটি হাদীছও মুত্তাসিল সনদে বর্ণিত হয়নি। আস-সুনান গ্রন্থে এরপ্ন হাদীছের সংখ্যা কম। আর সম্ভবতঃ আল-হারিছ আল- আওয়ার থেকে আস-সুনান গ্রন্থে একটির বেশী হাদীছ বর্ণিত নেই। আমি শেষ দিকে হাদীছটি লিপিবদ্ধ করেছিলাম। কখনও কখনও হাদীছের মধ্যে এমন ইংগিত থাকে যা থেকে হাদীছের বিশুদ্ধতা প্রমাণিত হয়। হাদীছের মধ্যে উপস্থিত বিশুদ্ধতার এই মাপকাঠি যখন আমার নিকট অস্পষ্ট থাকে এবং. আমি তা উপলব্ধি করতে অক্ষম হই তখন আমি হাদীছটি স্ব-অবস্থায় ছেড়ে দেই। আর কখনও কখনও আমি তা লিপিবদ্ধ করি, বর্ণনা করি এবং নীরব ভূমিকা পালন করি না। আবার কখনও কখনও এরূপ বর্ণনা থেকে আমি নীরব থাকি। কারণ হাদীছের এসব দোষ-ক্রটির প্রকাশ সাধারণ লোকদের জন্য ক্ষতিকর হয়ে থাকে। কেননা তাদের জ্ঞান এ ধরনের বিষয় উপলব্ধি করতে অক্ষম। এর এর সংখ্যা ই দা খ্যা মারাসীল সহ আঠারটি। আর এর মধ্যে মারাসীল একটি।

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।