Abu Dawood Shareef Bangla : Imam Abu Dawood Sulaiman — Abu Daud 1
/ ৫১৭
📝 লেখা 📖 পিডিএফ

[উনচল্লিশ সুনানের ব্যাপকতা নবী করীম (স) থেকে বিশুদ্ধ সনদে বর্ণিত এমন কোন হাদীছ নেই যা তুমি এ গ্রন্থে পাবে না। তবে এমন কিছু কথা বা কালাম এর ব্যতিক্রম হতে পারে যা কোন হাদীছ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। আর এরূপ কমই হয়ে থাকে। সুনান-এর মূল্যায়ন ও গুরুত্ব পবিত্র কুরআনের পর আমি আর এমন কোন কিতাবের কথা জানি না, যার শিক্ষার্জন করা জনগণের জন্য অত্যাবশ্যক। এই কিতাব লিপিবদ্ধ করার পর কোন ব্যক্তি যদি আর কোন জ্ঞান লিপিবদ্ধ না করে তাহলে তা তার জন্য ক্ষতির কারণ হবে না। কোন ব্যক্তি যদি এ গ্রন্থখানা গভীরভাবে অধ্যয়ন করে, তা উপলব্ধি করার জন্য বিশেষভাবে গবেষণায় আত্মনিয়োগ করে তবে তখনই সে এর গুরত্ত্ব, মহত ও মর্যাদা সম্পর্কে অবহিত হতে পারবে। এই কিতাবের হাদীছসমূহ ফিক্হ শাস্ত্রের মাসআলাসমূহের মূল ভিত্তি ইমাম সুক্য়ান সাওরী (রহ), ইমাম মালিক (রহ) এবং ইমাম শাফিঈ (রহ) কর্তৃক অনুসৃত মাসাআলাসমূহের মূল তিত্তিই- এই হাদীছসমূহ। সাহাবীগণের মতামত আমার নিকট এ বিষয়টি পছন্দনীয় যে, আমার এ খন্থে উল্লেখিত অধ্যায়সমূহের সাথে লোকেরা নবী করীম (স)-এর সাহাবীগণের মতামতও লিপিবদ্ধ করবেন। সুফিয়ান (রহ)-এর জামে অনুরূপতাবে লোকেরা সুফিয়ান আস-সাওরী (রহ)-এর জামে গ্রন্থের মত কিতাবও লিপিবদ্ধ করবে। কেননা সংকলিত জামে গরন্থগুলোর মধ্যে এটি অতি সুন্দরভাবে সঙ্জিত। সুনান গ্রন্থের হাদীছসমূহ মাশহুর; গারীব হাদীছ দলীলযোগ্য নয় কিতাবুস-সুনান-এ আমি যেসব হাদীছ সন্নিবেশ করেছি তার অধিকাংশই মাশহুর স্তরের। যে সকল ব্যক্তি হাদীছ লিপিবদ্ধ করেন তাদের সকলেই এভাবে হাদীছের যাচাই-বাছাই করতে সক্ষম হন না। তবে এটা গৌরবজনক বিষয় যে, সুনানের হাদীছগুলো মাশহুর। আর গরীব হাদীছ দলীলযোগ্য নয়- তার বর্ণনাকারী যদিও ইমাম মালিক, ইয়াহুইয়া ইব্‌ন সাঈদ (মৃ১৯৮/৮১৩) এবং হাদীছ শাস্ত্রে বিশ্বস্ত (ছিকাহ) আলেমগণও হয়ে থাকেন। ' কোন ব্যক্তি যদি গরীব হাদীছকে দলীল হিসেবে গ্রহণ করেন, তবে তুমি এমন ব্যক্তির সন্ধান পাবে যিনি সেই হাদীছের বিরূপ সমালোচনা করে থাকেন। হাদীছ যদি গরীব এবং শায হয় তবে

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।