Abu Dawood Shareef Bangla : Imam Abu Dawood Sulaiman — Abu Daud 1
/ ৫১৭
📝 লেখা 📖 পিডিএফ

_[আটত্রিশ ] ইব্নুল-মুবারক, ওয়াকী, মুসলিম ও হাম্বাদ-এর গ্রন্থসমূহের সাথে তুলনা এই গ্রন্থে বর্ণিত হাদীছসমূহ ইব্নুল-মুবারক রহ) (মূ. ১৮১/৭৯৭) এবং ওয়াকী (যৃ ১১৭/৮১৩)-এর কিতাবে নেই। তবে অল্প কিছু এর ব্যতিক্রম। তাঁদের গ্রন্থের অধিকাংশ হাদীছই মুরসাল। কিতাবুস-সুনান'-এ এমন কিছু হাদীছ রয়েছে যা ইমাম মালিক ইব্ন আনাস (রহ)-এর মুওয়ান্তা-র মধ্যে উত্তম পর্যায়ের। অনুরূপভাবে হাম্মাদ ইবৃন সালামা (যু ১৬৭/৭৮০) এবং আবদুর-রাধ্যাক (মৃ. ২১১/৮২৭)-এর মুসান্নাফ গ্রন্থে বর্ণিত কিছু.উত্তম হাদীছও আমার সুনান গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে। আর মালিক ইব্‌ন আনাস, হাম্মাদ ইব্ন সালামা এবং আবদুর-রায্যাক-এর মুসান্নাফ গ্রন্থসমূহে যে সকল অধ্যায় রয়েছে আমার ধারণামতে “আস-সুনান' গ্রন্থে সেগুলো থেকে এক-তৃতীয়াংশ অধিক অধ্যায় রয়েছে! সকল সুন্নাত সামগ্রিকভাবে সন্নিবেশিত হয়েছে রি তোমার নিকট কেউ নবী করীম (স)-এর এমন কোন হাদীছের উল্লেখ করলে যা আমি এ গ্রন্থে সন্নিবেশ করিনি তুমি তা বাতিল বলে জানবে- যদি না এ হাদীছটি আমার এই গ্রন্থের অন্য কোন সনদে থাকে। কেননা আমি এতে সকল সনদের উল্লেখ করিনি। কারণ তাতে পাঠকের উপর চাপ সৃষ্টি হতেপারে। আমার জানামতে দ্বিতীয় আর এমন কোন ব্যক্তি নেই, যিনি সকল হাদীছ একব্রিত করেছেন। হাসান ইব্‌ন খাল্লাল (মূ ২৪২/ ৮৫৬) নয় শত হাদীছ সংগ্হ করেছেন। আর তিনি এ প্রসংগে উল্লেখ করেছেন যে, ইব্নুল-মুবারকের মতে নবী করীম (স)-এর হাদীছের সংখ্যা নয় শতের মত। তখন তীকে বলা হয় যে, এক ইমাম আবু ইউসুফের মূ ১৮২/৭৯৮) মতে হাদীছের সংখ্যা এক হাজার একশত। তখন ইব্নুল-মুবারক বলেন, ইমাম আবু ইউসুফ (রহ) এখান থেকে ওখান খেনে কিছু কিছু যঈফ হাদীছও গ্রহণ করে থাকেন। কোন হাদীছে বিশেষ দুর্বলতা থাকলে তার উল্লেখ আমার এ গ্রন্থের কোন হাদীছে বিশেষ দুর্বল*তা থাকলে আমি তার উল্লেখ করেছি। অনুরূপভাবে সনদের দুর্বলতার কথাও বর্ণনা করা হয়েছে। যে হাদীছ সম্পর্কে মন্তব্য করা হয়নি তা গ্রহণযোগ্য | যে হাদীছ সম্বন্ধে আমি কোন মন্তব্য করিনি তা গ্রহণযোগ্য! আর এরূপ একটি হাদীছ অপর হাদীছ অপেক্ষা অধিকতর বিশুদ্ধ। অবশ্য এ গ্রন্থখানা আমি ছাড়া অন্য কোন ব্যক্তি সংকলন করলে আমি এর প্রশংসায় অনেক কথা বলতাম।

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।