[ ছয়ত্রিশ | দিক থেকে হাদীছ গ্রন্থসমূহকে পাঁচটি স্তরে বিভক্ত করেন। প্রথম স্তরে তিনি মুয়াত্তা, বুখারী ও মুসলিম শরীফের স্থান দেন। দ্বিতীয় স্তরে তিনি সুনানে আবু দাউদ, জামে আত-তিরমিযী ও মুজতাবা আন-নাসাঈকে স্থান দেন। শাহ্ সাহেবের এ বর্ণনা থেকে বুঝা যায়, দ্বিতীয় স্তরের হাদীছ গ্রন্থ গুলোর মধ্যে সুনানে আবু দাউদের স্থান প্রথম। মিফতাহুস-সাআদার গ্রন্থকার বুখারী ও মুসলিম শরীফের পর বিশুদ্ধতার দিক থেকে সুনানে আবু দাউদের স্থান নির্দেশ করেন। ইমাম আবু দাউদ (রহ) পাঁচ লক্ষ হাদীছ থেকে যাচাই-বাছাই করে তাঁর সুনান গ্রন্থে ৪,৮০০ হাদীছ লিপিবদ্ধ করেন। এছাড়া এতে ছয় শত মুরসাল হাদীছও রয়েছে। আল্লামা সুযূতী (রহ) বলেন, সুনানে আবু দাউদ-এর নয়টি হাদীছকে আল্লামা ইব্নুল-জাওযী (রহ) মাওযু (জাল) বলে যে মন্তব্য করেছেন তা সঠিক নয়। | মন্কাবাসীদের উদ্দেশ্যে ইমাম আবু দাউদ (রহ)-এর একটি গুরুত্বপূর্ণ পত্র ইমাম আবু দাউদ (রহ) মক্কাবাসীগণের একটি প্রশ্নের জবাবে তীর সুনান গ্রন্থের বিভিন্ন দিকের উল্লেখপূর্বক তাদের নিকট একটি অতি মুল্যবান চিঠি লেখেন। এই পত্রের সাহায্যে তাঁর সুনান গ্রন্থের প্রধান বৈশিষ্ট্য গুলো সুস্পষ্ট হয়ে উঠে। আমরা নিস্রে তাঁর এ গুরত্তৃপূর্ণ পত্রের বাংলা অনুবাদ পেশ করছিঃ ঃ ইমাম আবু দাউদ (রহ) বলেনঃ আপনাদের প্রতি সালাম। আমি সেই মহান আল্লাহ্র প্রশংসা করছি যিনি ছাড়া আর কোন ইলাহ্ নেই। আমি তাঁর নিকট প্রার্থনা করছি- তিনি যেন তার বান্দা এবং রাসূল মুহাম্মাদ স)-এর নামের উল্লেখ হলেই তীর প্রতি রহমত ও করুণা বর্ষণ করেন। অতঃপর আল্লাহ্ আমাদেরকে এবং বিশেষভাবে আপনাদেরকে এমন ক্ষমা করুন যাতে কোন অপছন্দনীয় কিছু থাকবে না, আর যার পরে কোন শাস্তির ভয়ও থাকবে না। আপনারা আমাকে জিজ্ঞাসা করেছেন, আমি যেন আপনাদেরকে "আস-সুনানপ গ্রন্থে উল্লেখিত হাদীছগুলো সম্পর্কে বর্ণনা করি- এগুলো কি আমার জানা মতে অনুচ্ছেদের সর্বাধিক সহীহ হাদীছ? দুটি সহীহ হাদীছের মধ্যে যে হাদীছের বর্ণনাকারীদের অধিকাংশই হাফিয তাদের হাদীছ গ্রহণ» | আমি আপনাদের জিজ্ঞাস্য সকল বিষয়ে অবগত হয়েছি। জেনে রাখুন! এ সবই সহীহ হাদীছ। তবে যদি কোন হাদীছ দু”টি বিশুদ্ধ সনদে বর্ণিত হয়, তার একটি সনদের দিক থেকে শক্তিশালী হয় এবং অপর হাদীছের রাবী হিফ্য-এর দিক থেকে অগ্রগামী হন তবে আমি কখনও দিতীয় ১" পত্রের অনুচ্ছেদগ্ডলো ইমাম আবু দাউদ (রহ)-এর নয়, বরং আল্লামা মৃহাম্মাদ আস-সারাগ কর্তৃক সঘযোজিত। পত্রের মুদ্রিত কপি ইসলামিক ফাউন্ডেশন পাঠাগারে রক্ষিত আছে।
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।