[ পয়ত্রিশ ] যেমন, তীর-্উৃ, গোসল, নামায এবং হজ্জ-এর পদ্ধতি, ব্যবসা-বাণিজ্য, বিবাহ-শাদি ইত্যাদি সম্পর্কিত আদেশ-নিষেধ ঈমানদারগণের বাস্তব জীবনের জন্য একান্ত অপরিহার্য বিষয়। এ ৰ্বারণে হিজরী তৃতীয় শতাব্দীর শেষার্ধয থেকে মুহাদ্দিছগণ আহৃকাম সম্পর্কিত হাদীছসমূহ সংকলনের প্রতি অধিক গুরুত্বারোপ করেন। আর এ ধরনের হাদীছ গস্থকেই বলা হয় সূনান খর ইমাম আবু দাউদ (রহ) ছিলেন এরূপ হাদীছ গ্রন্থ সংকলকগণের পথিকৃত। ইমাম আবু দাউদ (রহ) এমন একটি হাদীছ গ্রন্থ সংকলন করেন যাতে এমন সব হাদীছ সংকলিত হয়েছে যেগুলো ইমামগণ তাঁদের নিজ নিজ মাযহাবের পক্ষে দলীল হিসাবে গ্রহণ করেছেন। এ প্রসংগে ইমাম আবু দাউদ (রহ) বলেনঃ আমার এই কিতাবের মধ্যে ইমাম মালিক, ইমাম সুফিয়ান সাওরী, ইমাম শাফিঈ (রহ) প্রমুখ ইমামগণের মাযহাবের ভিত্তি বর্তমান রয়েছে। “সূনান' গরন্থসমূহের মধ্যে সুনানে আবু দাউদ সর্বশ্রেষ্ঠ। সকল যুগের আলেম ও ফিক্হ শান্ত্রবিদগণ এ গ্রন্থের প্রশংসা করে আসছেন। আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি যে, ইমাম আবৃ দাউদ (রহ) গ্রস্থখানি সংকলন করে ইমাম আহ্মাদ ইব্ন হান্ধল (রহ)-এর নিকট পেশ -করলে তিনি তা জনুমোদন করেন এবং একটি উত্তম গ্রন্থ বলে মন্তব্য করেন। আবূ সাঈদ ইবনুল আরাবী বলেন, "যার নিকট আল-কুরআন এবং ইমাম আবু দাউদ-এর কিতাবখানি রয়েছে তার এ দুটির সাথে আর কোন জ্ঞানের প্রয়োজন নেই।” আল্লামা আস-সাজী (রহ) বলেন, "আল্লাহ্র কিতাব আল-কুরআন ইসলামের মুল ভিত্তি আর ইমাম আবূ দাউদ (রহ)-এর হাদীছ সংকলনখানি ইসলামের ফরমান স্বরূপ।” আল্লামা খাত্তাবী (রহ) বলেন, "্দীনী জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে এর মত আর কোন গ্রন্থ রচিত হয়নি। আর এ গ্রন্থখানা বিন্যাসভংগীর দিক থেকে অতি সুন্দরভাবে সঙ্জিত এবং বুখারী ও স্কুসলিম-এর তৃলনায় তাতে ফিক্হ শাস্ত্রের অধিক জ্ঞান সন্নিবেশিত হয়েছে।” ইমাম আবু দাউদ (রহ)-এর এ গ্রন্থখানা জনগণের মাঝে কি পরিমাণ সমাদৃত হয়েছিল এর প্রতি ইর্গিত করে তাঁর ছাত্র হাফিজ মুহাম্মাদ ইব্ন মাখলাদ (মৃ. ৩১১ হি) বলেন, "ইমাম আবু দাউদ (রহ) তাঁর সুনান গ্র্খনা প্রণয়ন সমপর করে জনগণকে পাঠ করে শুনালে তা তাদের নিকট (কুরআন মজীদের মতই) অনুসরণীয় পবিত্র গ্রন্থ হয়ে গেল।” এই গ্রন্থের ফিক্হ শাস্ত্রীয় বৈশিষ্ট্যের প্রতি লক্ষ্য করে হাফিজ আবু জাফর ইব্ন জুবাইর আল-গারনাতী (মৃ. ৭০৮/১৩০৮) বলেন, ফিকহ সম্পর্কিত হাদীছসমূহ সামগ্রিক ও নিরংকুশভাবে সংকলিত হওয়ায় সুনানে আবু দাউদ-এর যে বিশেষত্ব তা সিহাহ সিত্তার অপর কোন গ্রন্থের নেই। ” ইমাম গাযালী (রহ)-ও এ গ্রন্থের আহ্কাম সম্পর্কিত হাদীছসমূহের প্রতি লক্ষ্য করে বলেন, ' "আহ্কামের হাদীছসমূহ লাভ করার জন্য একজন মুজতাহিদের পক্ষে এ গ্রন্থখানাই যথেষ্ট।” ভারতীয় উপমহাদেশের প্রথিতযশা মুহাদ্দিছ শাহ ওয়ালিয়ুল্লাহ দেহলবী (রহ) বিত্তদ্ধতার
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।