[ চৌত্রিশ ] ক্ষেত্রে প্রায়ই এরূপ ঘটে থাকে। বিভিন্ন মাযহাবের অনুসারীগণ তাদেরকে নিজ নিজ মাযহাবের অনুগামী বলে দাবী করেন। ইমাম আবৃ-দাউদ (রহ)-এর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। শাহ আবদুল আযীয (রহ) বলেন, কারো কারো মতে তিনি শাফিঈ মাযহাবের অনুসারী ছিলেন। নওয়াব সিদ্দীক হাসান খানও এ মত পোষণ করেন। কারো মতে তিনি হানাফী মাতানুসারী ছিলেন। আবু ইসহাক শীরাধী (রহ) তাঁর তাবাকাত গ্রন্থে ইমাম আব্ দাউদ (রহ)-কে হাঙ্বলী মাযহাবের অনুসারী বলে উল্লেখ করেন। প্রখ্যাত মুহাদ্দিছ আনওয়ার শাহ কাশমীরী রেহ)-ও আল্লামা ইব্ন তায়মিয়া (রহ)-এর বরাতে ইমাম আবূ দাউদ (রহ)-কে হাম্বলী বলে উল্লেখ করেন। অবশ্য তাঁর সুনান গ্রন্থখানা সুনানে আবু দাউদ) সতর্কতার সাথে অধ্যয়ন করলে তাঁকে হান্ধলী বলেই প্রতীয়মান হয়। কেননা তিনি তীর এ গ্রন্থের অনেক স্থানেই অন্যান্য বিশুদ্ধ হাদীছের মোকাবিলায় এমন হাদীছের উপর প্রধান্য দান করেছেন- যা থেকে ইমাম আহ্মাদ (রহ)-এর মাযহাবের দলীল প্রমাণিত হয়। ্ | ইমাম আবু দাউদ (রহ) ৭৩ বছর বয়সে শাওয়াল মাসের ১৬ তারিখ জুমুআর দিন ২৭৫/৮৮১ সালে বসরায় ইন্তিকাল করেন। তাঁকে সেখানে প্রসিদ্ধ হাদীছ শান্ত্রবিদ ইমাম সুফিয়ান সাওরী (রহ)-এর পাশে দাফন করা হয়। তীর রচিত গ্রস্থাবলী ইমাম আবু দাউদ (রহ) অনেক মূল্যবান গ্রন্থ রচনা করেন। নি্নে তাঁর উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থের তালিকা প্রদান করা হলোঃ (১) সুনানে আবু দাউদ, (২) মারাসীল, (৩) আর-রাদ্দু আলাল-কাদারিয়া, (8). আন-নাসিখ ওয়াল-মানসৃখ, (৫) মা তাফাররাদা বিহী আহ্লুল-আমসার, (৬) ফাদাইলুল-আনসার, (৭) মুসনাদে মালিক ইব্ন আনাস (রহ), (৮) আল-মাসাইল, (৯) মারিফাতুল-আওকাত, (১০) কিতাবু বাদইল-ওয়াহ্য়ি ইত্যাদি। সুনানে আবূ দাউদ (রহ) ইমাম সাহেব কখন এ গ্রন্থখানার সংকলন সৃসম্পন্ন করেন কোথাও তার সুস্পষ্ট তথ্য পাওয়া যায় না। তবে তিনি তাঁর এ গ্রন্থ প্রণয়ন সম্পন্ন করে তা তার শায়খ ও যুগশ্রেষ্ঠ মুহাদ্দিছ ইমাম আহমাদ ইব্ন হান্বল (রহ)-এর খেদমতে পেশ করেন। তিনি গ্রস্থখানার উচ্ছসিত প্রশংসা করেন। আর ইমাম আহমাদ (রহ) ২৪১ হিজরীতে ইন্তিকাল করেন। এ থেকে প্রমাণিত হয় যে, ইমাম আবু দাউদ (রহ) ৩৯ বছর বয়সের পূর্বেই তাঁর সুনান গ্রন্থে সংকলন সম্পন্ন করেন। 'সূনান, গ্রন্থ হাদীছ সাহিত্যের একটি এশ্বর্ষপূর্ণ শাখা। ইসলামের ইতিহাসের অতি প্রাথমিক কাল থেকেই মৃহাদ্দিছগণ মাগাযী-এর তুলনায় আহ্কাম এবং উপদেশমূলক হাদীছ সংগ্রহ ও সন্নিবেশের প্রতি অধিক গুরুত্ব আরোপ করেন। তাঁদের মতে মাগাযীর বাস্তব তাৎপর্য ও আবশ্যকতা তুলনামূলকভাবে কম। অপর দিকে নবী করীম (স)-এর জীবনের অপরাপর দিক
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।