Abu Dawood Shareef Bangla : Imam Abu Dawood Sulaiman — Abu Daud 1
/ ৫১৭
📝 লেখা 📖 পিডিএফ

[ তেত্রিশ ] ভার ছাত্রবৃন্দ হাদীছ শাস্ত্রে ইমাম আবু দাউদ (রহ)-এর যশ-খ্যাতি দেশ-বিদেশের হাদীছ 2385 4050950445845559 সমাগম হতো। ইমাম ভিরমিবী (রহ) এবং ইমাম নাসাঈ (রহ) হাদীছে তীর ছাত্র ছিলেন। তাঁর আরও উল্লেখযোগ্য ছাত্রের মধ্যে রয়েছেনঃ তাঁর পুত্র আবু বাক্র, আবু আওয়ানা, আবু বিশ্র আদ-দুলাভী, আলী ইব্নুল হাসান ইবৃনুল-আবৃদ, আবু উসামা, মুহাম্মাদ ইব্ন আবদুল মালিক, আবু সাঈদ ইব্নুল-আরাবী, আবু আলী আল-লুলুয়ী, আবু বাক্র ইব্‌ন দাসাহ, আবু সালিম মুহাম্মাদ ইব্ন সাঈদ আল-জানুফী, আবু. আমর আহ্মাদ ইব্‌ন আলী, মুহাম্মাদ ইব্‌ন ইয়াহ্‌ইয়া আসৃ-সুলী, আবু বাক্র আন-নাঙ্জাদ, মুহাম্মাদ ইব্ন আহ্মাদ ইব্‌ন ইয়াকুব (রহ) প্রমুখ। তিনি ছিলেন একজন আবিদ ও যাদিহ। দুনিয়ার শান-শওকতের প্রতি তাঁর কোন মোহ ছিল না। ইব্‌ন দাসাহ্‌ বলেনঃ ইমাম আবু দাউদ (রহ)-এর জামার একটি হাতা প্রশস্ত এবং অপর হাতা সংকীর্ণ ছিল। তাঁকে এর কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেনঃ "একটি হাতার মধ্যে নিখিত হাদীছগুলো রেখে দেই এবং এজন্যই এটিকে প্রশস্ত করেছি। আর অপর হাতার মধ্যে এরূপ কিছু রাখা হয় না।” হাফিজ মূসা ইব্‌ন হারূন তাঁর সম্পর্কে বলেনঃ "ইমাম আবু দাউদ (রহ) দুনিয়াতে হাদীছের জন্য এবং আখিরাতে জান্নাতের জন্য সৃষ্টি হয়েছেন। আর আমি তাঁর থেকে অধিক উত্তম কোন ব্যক্তি দেখিনি।” ... মোল্লা আলী আল-কারী (রহ) বলেনঃ স্তাঁর ব্যক্তিগত গুণাবলী অসংখ্য। তিনি তাকওয়া, আল্লাহভীরন্তা, পবিত্রতা ও ইবাদাত- বন্দেগীর দিক থেকে উচ্চ স্থানের অধিকারী ছিলেন।» ইমাম আবু দাউদ (রহ) হাদীছ এবং ফিকৃহ শাস্ত্রের অগাধ জ্ঞানের অধিকারী ছিলেন। প্রখ্যাত এতিহাসিক আল্লামা ইব্‌ন তাগরীবিরদী (রহ) বলেনঃ তিনি ছিলেন হাদীছের হাফিজ, সমালোচক, এর সুক্াতিসুক্ষ্ ত্রুটি সম্পর্কে অবহিত এবং খোদাতীর ব্যত্তি।” প্রখ্যাত মুহা্দিছ মুহাম্মাদ ইব্ন ইসহাক আস--সাগানী হাদীছ শাস্ত্রে তাঁর পারদর্শিতার প্রতি ইর্থগিত করে বলেনঃ "হযরত দাউদ ।আ)- এর জন্য লোহাকে যেমন নরম ও মোলায়েম করে দেয়া হয়েছিল তেমনি ইমাম আবু দাউদ (রহ)-এর জন্য হাদীছকে সহজ করে দেয়া হয়েছে।” আল্লামা ইয়াফি'ঈ (রহ) তাঁর সম্পর্কে বলেনঃ "হাদীছ এবং ফিক্হ উভয় শান্ত্রেই আবু দাউদ (রহ) ইমাম ছিলেন।” বিশিষ্ট হাদীছ বিশারদ আল-হাকিম বলেনঃ "ইমাম আবু দাউদ (রহ) নিঃসন্দেহে তাঁর যুগের মুহাদ্দিছগণের ইমাম ছিলেন।” ইমাম আবু দাউদ (রহ)-এর অনুসৃত মাযহাৰ আলেমগণ তাঁর অনুসৃত মাযহাব সম্পর্কে বিভিন্ন মত পোষণ করেন। প্রখ্যাত মুহাদ্দিছগণের

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।