Abu Dawood Shareef Bangla : Imam Abu Dawood Sulaiman — Abu Daud 1
/ ৫১৭
📝 লেখা 📖 পিডিএফ

২৭৬ | সুনানে আবু দাউদ (রহ) করার নির্দেশ প্রদান করেন তখন একদা আমি স্বপ্রে দেখি যে, এক ব্যক্তি শিংগা হাতে নিয়ে . যাচ্ছে। আমি তাকে বলি, হে আল্লাহ্‌র বান্দা! তুমি কি শিংগা বিক্রয় করবে? সে বলে, তুমি শিংগা দিয়ে কি করবে? আমি বলি, আমি তার সাহায্যে নামাযের জামাআতে লোকদের ডাকব। 'সে বলল, আমি কি এর ছয়ে উত্তম কোন জিনিসের সন্ধান তোমাকে দেব না? আমি বলি, হা। রাবী বলেন, তখন সে বলল, তুমি এইরূপ শব্দ উচ্চারণ করবেঃ “আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশ্হাদু আল্-লা ইলাহা ইল্লাল্লাহ, আশৃহাদু আল্‌্-লা ইলাহা ইল্লাল্লাহ; আশ্হাদু আন্না মুহাম্মাদার রাসূলুলাহ্‌, আশ্হাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ; হাইয়া আলাস্-সালাহ্‌, হাইয়া আলাস্‌-সালাহ; হাইয়া আলাল্-ফালাহ্‌, হাইয়া আলাল-ফালাহ্‌; আল্লাহু আকবার, আল্লাহ আকবার; লা ইলাহা ইল্লাল্লাহ্‌।” রাবী বলেন, অতঃপর এ স্থান হতে এ ব্যক্তি একটু দুরে সরে গিয়ে দাঁড়ায় এবং বলে- তৃমি যখন নামায পড়তে দীড়াবে তখন বলবেঃ আল্লাহু আকবার, আল্লাহু আকবার; আশ্হাদু আল্-লা ইলাহা ইল্লাল্লাহ; আশ্হাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহঃ হাইয়া আলাস্-সালাহ্‌; হাইয়া আলাল-ফালাহ; কাদ কামাতিস্‌ সালাহ; কাদ কামাতিস্-সালাহ্‌, আল্লাহু আকবার, আল্লাহু আকবার; লা ইলাহা ইল্লাল্লাহ্‌।” ] অতঃপর ভোর বেলা আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের খিদমতে হাযির হয়ে তাঁর নিকট আমার স্থপর বর্ণনা করি। নবী করীম (স) বলেনঃ এটা অবশ্যই সত্য স্বপ্ন। অতঃপর তিনি বলেনঃ তুমি বিলালকে ডেকে তোমার সাথে নাও এবং তুমি যেরূপ স্বপু দেখেছ- তত্রপ তাকে শিক্ষা দাও- যাতে সে (বিলাল) এ্ররূপে আযান দিতে পারে। কেননা তাঁর কণ্ঠস্বর তোমার স্বরের চাইতে অধিক উচ্চ। অতঃপর আমি বিলাল (রা)-কে সঙ্গে নিয়ে দীঁড়াই এবং তাকে আযানের শব্দগুলি শিক্ষা দিতে থাকি এবং তিনি উচ্চারণ পূর্বক আযান দিতে থাকেন। বিলালের এই আযান-ধ্বনি উমার ইব্নুল খাত্তাব (রা) নিজ আবাসে বসে শুনতে পান। তা শুনে উমার (রা) এত দ্রুত পদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের খিদমতে আগমন করেন যে, তাঁর গায়ের চাদর মাটিতে হেঁচড়িরে যাচ্ছিল। তিনি নবী করীম (স)-এর দরবারে উপস্থিত হয়ে বলেন, ইয়া রাসূলাল্লাহ্‌! আল্লাহ্র শপথ! যে মহান সত্তা আপনাকে সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন, আমিও এরূপ স্বপন দেখেছি যেরূপ অন্যরা দেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম বলেনঃ সমস্ত প্রশংসা আল্লাহ্‌র জন্য- (ইব্‌ন মাজা, তিরমিযী, মুসলিম)! ইমাম আবু দাউদ (রহ) বলেন, সাঈদ ইবনুল মুসাইয়্যাব ও আবদুল্লাহ ইব্ন যায়েদের সূত্রে ইমাম যুহ্রী রহ) হতেও এইরূপ হাদীছ বর্ণিত আছে। যুহ্রী থেকে ইব্‌ন ইসহাকের সুত্রে "আল্লাহ্‌ আকবার” চারবার উল্লেখ আছে। যুহ্রী থেকে মামার ও ইউনুসের সৃত্রে "আল্লাহ্‌ আকবার” দুই বার উল্লেখ আছে, তাঁরা চারবার উল্লেখ করেননি।

— পৃষ্ঠা ৩২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।