Abu Dawood Shareef Bangla : Imam Abu Dawood Sulaiman — Abu Daud 1
/ ৫১৭
📝 লেখা 📖 পিডিএফ

২৭৪ সুনানে আবু দাউদ (রহ) তির ডি সূত্রে বর্ণিত। তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এজন্য চিন্তিত ও অস্থির হয়ে পড়েন যে, লোকদেরকে নামাযের জন্য কিরূপে একত্রিত করা যায়। কেউ কেউ পরামর্শ দেন যে, নামাযের সময় হলে ঝান্ভা উড়িয়ে দেওয়া হোক। যখন লোকেরা তা দেখবে তখন একে অন্যকে নামাযের জন্য ডেকে আনবে। কিন্তু তা নবী করীম (স)-এর মনপুতঃ হয়নি। অতঃপর কেউ এরূপ প্রস্তাব করে .যে, শিংগা ফুঁকা হোক। যিয়াদ বলেন, শিংগা ছিল ইহুদীদের ধর্মীয় প্রতীক। কাজেই রাসূলুল্লাহ (স) তা অপছন্দ করেন। রাবী বলেন, অতঃপর একজন 'নাকুস্ ব্যবহারের পরামর্শ দেন। রাবী বলেন, উপাসনার সময় ঘন্টাধ্বনি করা ছিল নাসারাদের রীতি। এজন্য নবী করীম (স) তাও অপছন্দ করেন। অতঃপর কোন সিদ্ধান্ত ছাড়াই সেদিনের বৈঠক শেষ হয় এবং সকলে নিজ নিজ আবাসে ফিরে যায়। আবদুল্লাহ ইব্‌ন যায়েদ (রা)-ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম চিন্তিংথাকার কারণে ব্যথিত হৃদয়ে স্বগৃহে প্রত্যাবর্তন করেন। অতঃপর তাকে স্বপ্রর মাধ্যমে আযানের নিয়ম শিক্ষা দেয়া হয়। বর্ণনাকারী বলেন, পরদিন ভোরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের খিদমতে হাযির হয়ে বলেন, ইয়া রাসূলাল্লাহ্‌! আমি তন্দরাচ্ছন্ন অবস্থায় ছিলাম! এমন সময় এক ব্যক্তি (ফেরেশ্তা) আমার নিকট এসে আমাকে আযান দেয়ার পদ্ধতি শিখিয়ে দিয়েছে। রাবী বলেন, হযরত উমার ইব্নুল খাত্তাব (রা) ইতিপূর্বে ঠিক একই রকম স্বপু দেখেছিলেন। কিন্তু তিনি তা বিশ দিন পর্যন্ত প্রকাশ না করে গোপন রাখেন। বর্ণনাকারী বলেন, অতঃপর তিনি তা নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের খিদমতে প্রকাশ করেন। তখন নবী করীম (স) তাকে (উমারকে) বলেনঃ এ সম্পর্কে পূর্বে আমাকে জ্ঞাত করতে তোমায় কিসে বাধা দিয়েছিল? উমার (রা) লঙ্জা বিনম কণ্ঠে বলেন, আবদুল্লাহ ইব্ন যায়েদ (রা) এ ব্যাপারে অগ্রবর্তীর ভূমিকা পালন করেছেন। তখন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম বিলাল (রা)-কে নির্দেশ দেনঃ উঠ এবং আবদুল্লাহ ইব্‌ন যায়েদ যেরূপ বলে- তৃমিও তদ্রুপ (উচ্চ কণ্ঠে) বল! এইরূপে বিলাল (রা) ইসলামের সর্বপ্রথম আযান ধ্বনি উচ্চারণ করেন। আবু বিশর বলেন, আবু উমায়ের আমাকে এরূপ বলেছেন যে, সম্ভবতঃ যদি এ সময় হযরত আবদুল্লাহ ইব্‌ন যায়েদ রো) রোগগ্রস্ত না থাকতেন তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম তাঁকেই মুআযধিন নিযুক্ত করতেন। | 5101 ভরত, ০. ৩২. 785 ৯ 5 31৫৫ ১৮৪৮৫ €£ -স& টা পরত ত ৃ রি রি -স ০০৩৫ রি নে চি সত্ভুগপ পা টু

— পৃষ্ঠা ৩২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।