ইমাম আৰু দাউদ (রহ) ও তার সুনান গ্রন্থের পরিচয় ইমাম আবু.দাঁউদ (রহ) তীর নাম সুলায়মান ইব্নুল আশৃআছ ইব্ন ইসহাক ইব্ন বাশীর ইব্ন শাদ্দাদ ইব্ন আমূর ইবৃন ইমরান, ডাকনাম আবু দাউদ। তাঁর উর্ধতন পুরুষ ইমরান বানু আযৃদ গোত্রের লোক ছিলেন এবং তিনি হযরত আলী (রা)-এর পক্ষে যুদ্ধরত অবস্থায় সিফ্ফীন প্রান্তরে শহীদ হন। “আযৃদ' আরবের একটি প্রসিদ্ধ গোত্র। এটি কাহ্তানী গোত্রসমূহের মধ্যে অন্যতম। ইমাম আবূ দাউদ (রহ) সিজিস্তানে ২০২/৮১৭ সালে জন্মগ্হণ করেন। তাঁর জন্মস্থান সম্পর্কে বিশেষজ্ঞগণ বিভিন্ন যত পোষণ করেন। ইব্ন খাল্লিকানের মতে এটি বসরার নিকটবর্তী একটি গ্রামের নাম। শাহ্ আবদুল আযীয (রহ)-এর মতে সিজিস্তান হচ্ছে হারাত এবং সিন্ধু প্রদেশের মধ্যবর্তী একটি বিখ্যাত শহর। কিন্তু প্রখ্যাত ভূগোলবিদ ইয়াকুত হামাবী, আল্লামা সামআনী এবং আল্লামা সুবকী (রহ)-এর মতে এ স্থানটি খুরাসানে অবস্থিত। এর অপর নাম সানজার। এজন্য ইমাম আবু দাউদ (রহ)-কে সানজারীও বলা হয়। ৃ ইমাম আবু দাউদ (রহ)-এর শৈশবকাল সম্পর্কে কিছু জানা যায় না। সম্ভবতঃ তিনি তাঁর : নিজ গ্রামেই প্রাথমিক শিক্ষা লাভ করেন। তাঁর বয়স যখন দশ বছর, তখন তিনি নীশাপুরের একটি মাদরাসায় ভর্তি হন। এখানেই তিনি প্রখ্যাত মুহা্দিছ মুহাম্মাদ ইব্ন আসলাম (রহ) (মৃত্যু ২৪২/৮৫৬)-এর সাথে অধ্যয়ন করেন। তিনি বসরায় যাওয়ার পূর্বে খুরাসানে বিভিন্ন মুহান্দিছের নিকট হাদীছের শিক্ষা লাত করেন। তিনি ২২৪/৮৩৯ সালে কুফা সফর করে তথাকার প্রখ্যাত মুহাদ্দিছগণের নিকট থেকে হাদীছ অধ্যয়ন করেন। হাদীছের আরও জ্ঞান লাভের উদ্দেশ্যে তিনি মিসর, সিরিয়া, হিজায, ইরাক ইত্যাদি জনপদ দ্রমণ করেন। তিনি হাদীছের অবেষণে এত অধিক হাদীছবিশারদের সংস্পর্শে আসেন যে, খতীব তাবরীষী বলেনঃ শতাীর শিক্ষকগণের সংখ্যা অগণিত”। তিনি ইমাম বুখারী (রহ)-এর অনেক শায়খের নিকটও হাদীছ শ্রবণ করেন। তীর উল্লেখযোগ্য কয়েকজন শিক্ষক হলেন- আবু আমর আয-যাবীর, মুসলিম ইব্ন ইবরাহীম, আল-কানাবী, আবদুল্লাহ্ ইব্ন রাজা, আবুল-ওয়ালীদ আত-তায়ালিসী, আহ্মাদ ইব্ন ইউনুস, আবু জাফর আন-নুফায়লী, আবু তাওবা আল-হালাবী, সুলায়মান ইব্ন হারব, উছমান ইব্ন আবু শায়বা, ইয়াহইয়া ইব্ন মুঈন প্রমুখ। ইমাম আহ্মাদ ইব্ন হাম্বল রেহ) একদিকে ইমাম আবু দাউদ (রহ)-এর উত্তাদ, অপরদিকে ইমা আহ্মাদ (রহ)-এর কোন কোন উত্তাদ ইমাম আবু দাউদ (রহ) থেকে হাদীছ বর্ণনা করেছেন। ইমাম আহ্মাদ (রহ) নিজেও ইমাম আবু দাউদ (রহ) থেকে উতায়বা-এর হাদীছ লিপিবঞ্ক করেছেন।
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।