[ত্রিশ] এবং তাঁর মুখে যে কথাই শুনতেন তা লিখে নিতেন। রাসূলুল্লাহ স)-এর জীবদ্দশায়ই অনেক সাহাবীর নিকট স্বহস্তে লিখিত সংকলন বর্তমান ছিল। উদাহরণ স্বরূপ আবদুল্লাহ ইব্ন আমর (রা)-এর সহীফায়ে সাদিকা, আবু হুরায়রা (রা)-এর সংকলন সমধিক প্রসিদ্ধ সাহাবীগণ যেভাবে রাসূলুল্লাহ (স)-এর নিকট থেকে হাদীছের জ্ঞান লাভ করেন- তেমনিভাবে হাজার হাজার তাবিইঈ সাহাবীগণের কাছে হাদীছের শিক্ষা লাভ করেন। একমাত্র আবু হুরায়রা (রা)-র নিকট আটশত তাবিঈ হাদীছ শিক্ষা করেন। সাঈদ ইব্নুল মুসায়্যাব, আবিদীন, মুজাহিদ, কাধী শুরাইহ্, মাসরূক, মাকহুল, ইকরামা, আতা, কাতাদা, ইমাম শা"বী, আলকামা, ইবরাহীম নাখঙ প্রমুখ প্রবীণ তাবিঈগণের প্রায় সকলে ১০ম হিজরীর পর জন্মগ্রহণ করেন এবং ১৪৮ হিজরীর মধ্যে ইন্তিকাল করেন। অন্যদিকে সাহাবীগণ ১১০ হিজরীর মধ্যে ইন্তিকাল করেন। এদিক থেকে বিচার করলে দেখা যায়, তাবিঈগণ সাহাবীগণের দীর্ঘ সাহচর্য লাত করেন। একজন তাবিঈ বহু সংখ্যক সাহাবীর সংগে সাক্ষাত করে মহানবী (স)-এর জীবনের ঘটনাবলী, তাঁর বাণী, কাজ ও সিদ্ধান্তসমূহ সংঘহ করেন এবং তা তাঁদের পরবরতীগণ অর্থাৎ তাবৃ"ই তাবিঈনের নিকট পৌছে দেন। | ্ হিজরী দ্বিতীয় শতকের শুরু থেকে কনিষ্ঠ তাবিঈ ও তাব্*ই তাবিঈনের এক বিরাট দল সাহাবা ও প্রবীণ তাবিঈদের বর্ণিত ও লিখিত হাদীছগুলো ব্যাপকভাবে একত্র করতে থাতেন। তাঁরা গোটা মুসলিম জাহানে ছড়িয়ে পড়ে সমগ্র উম্মাতের মধ্যে হাদীছের জ্ঞান পরিব্যান্ত করে দেন। এ সময় ইসলামী বিশ্বের খলীফা উমার ইব্ন আবদুল আযীয (রহ) দেশের বিভিন্ন এলাকার প্রশাসকদের নিকট হাদীছ সংগ্হ করার জন্য রাজকীয় ফরমান প্রেরণ করেন। ফলে সরকারী উদ্যোগে সংগৃহীত হাদীছের বিভিন্ন সংকলন রাজধানী দামিশুকে পৌছতে থাকে। খলীফা সেগুলোর একাধিক পান্ডুলিপি তৈরী করে দেশের সর্বত্র পাঠিয়ে দেন৷ এ কালে ইমাম আবু হানীফা (রহ)-এর নেতৃত্বে কৃফায় এবং ইমাম মালিক (রহ) তাঁর মুওয়াত্তা গ্রন্থ এবং ইমাম আবু হানীফার দুই সহচর ইমাম মুহাম্মাদ ও আবু ইউসুফ (রহ) ইমাম. আবূ হানীফার রিওয়ায়াতগুলো একত্র করে “কিতাবুল আছার” সংকলন করেন। এ যুগের আরও কয়েকটি উল্লেখযোগ্য হাদীছ সংকলন হচ্ছেঃ জামে সুফ্য়ান ছাওরী, জামে ইব্নুল মুবারাক, জামে ইমাম আওয়াঈ, জামে ইব্বনজুরাইজইত্যাদি। . | হিজরী দ্বিতীয় শতকের শেষার্ধ থেকে চতুর্থ শতকের শেষ পর্যন্ত হাদীছের চর্চা আরও ব্যাপকতর হয়। এ সময়কালেই হাদীছের প্রসিদ্ধ ইমাম বুখারী, মুসলিম, আবু ঈসা তিরমিযী, আবু দাউদ সিজিস্তানী, নাসাঈ ও ইবন্ মাজা (রহ)-এর আবিভবি হয় এবং তীদের অক্রাত্ত পরিশ্রম ও দীর্ঘ অধ্যবসায়ের ফলশ্রুতিতে "সর্বাধিক নির্ভরযোগ্য ছয়খানি হাদীছ গ্রন্থ (সিহাহ _সিত্তা) সংকলিত হয়! এ যুগে ইমাম শাফিঈ (রহ) তাঁর কিতাবুল উম্ম ও ইমাম আহ্মাদ (রহ) ত্র আল-মুসনাদ গ্রন্থ সংকলন করেন। হিজরী চতুর্থ শতকে মুসতাদরাক হাকিম, সুনানু দারি
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।