[ উনত্রিশ ] “সহীফায়ে সাদিকা”। এ সম্পর্কে তিনি বলেন, "সাদিকা হাদীছের একটি সংকলন- যা আমি নবী (স)-এর নিকট শুনেছি” (উলুমুল হাদীছ, পৃ.৪৫)। এই সংকলনে এক হাজার হাদীছ লিপিবদ্ধ ছিলি। আবু হুরায়রা (রা) বলেনঃ এক আনসারী সাহাবী রাসূলুল্লাহ (স)- এর কাছে আরজ করলেন, হে আল্লাহ্র রাসূল! আপনি যা কিছু বলেন, আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু মনে রাখতে পারি না। মহানবী (স) বলেনঃ শ্তৃমি ডান হাতের সাহায্য নাও।” অতপর তিনি হাতের ইশারায় লিখে রাখার প্রতি ইতগিত করলেন- (তিরমিযী)। আবু হুরায়রা (রা) আরো বলেনঃ মকা বিজয়ের দিন রাসূলুল্লাহ্ (স) ভাষণ দিলেন।. আবু শাহ্ ইয়ামানী (রা) আরজ করলেনঃ হে আল্লাহ্র রাসূল। এ ভাষণ আমাকে লিখে দিন। নবী (স) ভাষণটি তাঁকে লিখে দেয়ার নির্দেশ দেন- (বুখারী, তিরমিযী, মুসনাদে আহ্মাদ)। হাসান ইব্ন মুনার্বিহ্ (রহ) বলেনঃ আবু হুরায়রা (রা) আমাকে বিপুল সংখ্যক কিতাব (পান্ডুলিপি) দেখালেন। তাতে রাসূলুল্লাহ্ (স-এর হাদীছ লিপিবদ্ধ ছিল- (ফাতহুল বারী)। আবু হুরায়রা (রা)-এর সংকলনের একটি কপি ইমাম ইব্ন তাইমিয়ার হস্তলিখিত) দামিশ্ক এবং বার্মিনের লাইব্রেরীতে সংরক্ষিত আছে। আনাস ইব্ন মালিক (রা) তাঁর স্বেহস্তে লিখিত) সংকলন বের করে ছাত্রদের দেখিয়ে বলেনঃ আমি এসব হাদীছ মহানবী (স)-এর নিকট শুনে তা লিখে নিয়েছি। অতপর তাঁকে তা পড়ে শুনিয়েছি (মুসতাদরাক হাকিম, ৩ খ, ৫৭৩)। রাফে ইব্ন খাদীজ (রা)-কে স্বয়ং রাসূলুল্লাহ (স) হাদীছ লিখে রাখার অনুমতি দেন। তিনি প্রচুর হাদীছ লিখে রাখেন (মুসনাদেআহ্মাদ)। | আলী ইব্ন আবু তালিব (রা)-ও হাদীছ লিখে রাখতেন। চামড়ার থলের মধ্যে রক্ষিত সংকলনটি তাঁর সংগেই থাকত। তিনি বলতেনঃ আমি রাসূলুল্লাহ্ (স)-এর নিকট থেকে শ্রই সহীফা ও. কুরআন মজীদ ব্যতীত আর কিছু লিখিনি। সংকলনটি স্বয়ং রাসূলুল্লাহ্ (স) লিখিয়েছিলেন। এতে যাকাত, রক্তপণ (দিয়াত), বন্দীমুক্তি, মদীনার হেরেম এবং আরও অনেক বিষয় সম্পর্কিত বিধান উল্লেখ ছিল- (বুখারী, ফাতহুল বারী)! আবদুল্লাহ্ ইব্ন মাসউদ (রা)-এর পুত্র আবদুর রহমান একটি পান্ডুলিপি নিয়ে এসে শপথ করে বলেনঃ এটা ইব্ন মাসউদ (রা)-এর স্বহস্তে লিখিত- (জামি বায়ানিল ইল্ম, ১খ, পৃ*১৭)। স্বয়ং মহানবী (স) হিজরত করে মদীনায় পৌছে বিভিন্ন জাতির সমৰয়ে যে চুক্তিপত্র সম্পাদন করেন (যা মদীনার সনদ নামে প্রসিদ্ধ), হুদায়বিয়ার প্রান্তরে মক্কার মুশরিকদের সাথে যে সন্ধি করেন, বিভিন্ন সময়ে যে ফরমান জারী করেন, বিভিন্ন গোত্র প্রধান ও রাজন্যবর্গকে ইসলামের যে দাওয়াতনামা প্রেরণ করেন এবং বিভিন্ন ব্যক্তি ও গোত্রকে যেসব জমি, খনি ও কৃপ দান ৰুরেন তা সবই লিপিবদ্ধ আকারে ছিল এবং তা সবই হাদীছরূপে গণ্য। এসব ঘটনা থেকে পরিষ্কারভাবে প্রমাণিত হয় যে, নবী (স)-এর সময় থেকেই হাদীছ লেখার. কাজ শুরু হয়। তাঁর দরবারে বহু সংখ্যক লেখক সাহাবী সব সময় উপস্থিত থাকতেন
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।