[আটাশ] হাদীছ সংরক্ষিত হয়। রাসূলুল্লাহ্ (স) যে নির্দেশই দিতেন- সাহাবীগণ সাথে সাথে তা কার্যে পরিণত করতেন। তাঁরা মসজিদ অথবা কোন নির্দিষ্ট স্থানে একত্র হতেন এবং হাদীছ আলোচনা করতেন। আনাস ইব্ন মালিক (রা) বলেন, "আমরা মহানবী (স)-এর নিকট হাদীছ শুনতাম। তিনি যখন মজলিস থেকে উঠে চলে যেতেন- আমরা শ্রন্ত হাদীছগুলো পরস্পর পুনরাবৃত্তি ও পর্যালোচনা করতাম। আমাদের এক একজন করে সব কয়টি হাদীছ মুখস্থ শুনিয়ে দিত। এ , ধরনের প্রায় বৈঠকেই অন্তত ষাট-সত্তরজন লোক উপস্থিত থাকত। বৈঠক থেকে আমরা যখন উঠে যেতাম তখন আমাদের প্রত্যেকেরই সবকিছু মুখস্থ হয়ে যেত” (আল-মাজমাউয-যাওয়াইদ, ১খ, পৃ.১৬১)। | মসজিদে নববীকে কেন্দ্র করে স্বয়ং মহানবী (স)- এর জীবদ্দশায় যে শিক্ষায়তন গড়ে উঠেছিল সেখানে একদল বিশিষ্ট সাহাবী (আহ্লুস সুফ্ফ) সারবক্ষণিকভাবে কুরআন-হাদীছ শিক্ষায় রত থাকতেন। র লেখনীর মাধ্যমে হাদীছ সংরক্ষণ ও এরন্থ প্রণয়ন হাদীছ সংরক্ষণের জন্য যথা সময়ে যথেষ্ট পরিমাণে লেখনী শক্তিরও সাহায্য নেয়া হয়। প্রাথমিক পর্যায়ে কুরআন মজীদ ব্যতীত সাধারণতঃ অন্য কিছু লিখে রাখা হত না। পরবর্তীকালে হাদীছের বিরাট সম্পদ লিপিবদ্ধ হতে থাকে। হাদীছ মহানবী (স)-এর জীবদ্দশায় লিপিবদ্ধ হয়নি, বরং তাঁর ইত্তিকালের শতাব্দী কাল পর লিপিবদ্ধ হয়েছে- বলে যে ভূল ধারণা প্রচলিত আছে তার আদৌ কোন ভিত্তি নাই। অবশ্য একথা ঠিক যে, কুরআনের সংগে হাদীছ মিশ্রিত হয়ে মারাত্মক পরিস্থিতির উদ্ভব হতে পারে- কেবল এই আশংকায় ইসলামী দাওয়াতের প্রাথমিক পর্যায়ে রাসূলুল্লাহ (স) বলেছিলেনঃ "আমার কোন কথাই লিখ না। কুরআন ব্যতীত আমার থেকে কেউ অন্য কিছু লিখে থাকলে তা যেন. মুছে ফেলে”- (মুসলিম)। কিন্তু যেখানে এরপ বিত্রান্তির আশংকা ছিল না মহানবী (সস) সে সকল ক্ষেত্রে হাদীছ লিপিবদ্ধ করে রাখতে বিশেষভাবে উৎসাহিত করেন। আবদুল্লাহ ইব্ন আমর (রা) রাসূলুল্লাহ (স)-এর নিকট উপস্থিত হয়ে বলেন, “হে আল্লাহ্র রাসূল! আমি হাদীছ বর্ণনা করতে চাই। তাই স্মরণশক্তির ব্যবহারের সাথে সাথে লেখনীরও সাহায্য গ্রহণ করতে ইচ্ছুক, যদি আপনি অনুমতি দেন।” তিনি বলেন, "আমার হাদীছ কঠস্থ করার সাথে সাথে লিখেও রাখতে পার”্- (দোরিমী)। আবদুল্লাহ্ ইবৃন আমর (রা) আরও বলেন, "আমি রাসূলুল্লাহ্ স)-এর নিকট যা কিছু শুনতাম মনে রাখার জন্য তা লিখে নিতাম। কতিপয় সাহাবী আমাকে তা লিখে রাখতে নিষেধ করলেন এবং বললেন, শ্রাসূলুল্লাহ (স) একজন মানুষ, কখনও স্বাভাবিক অবস্থায় আবার কখনও রাগাবিত অবস্থায় কথা বলেন।” একথা বলার পর আমি হাদীছ লেখা ত্যাগ করলাম, অতপর তা রাসূলুল্লাহ্ (স)-কে জানালাম। তিনি নিজ হাতের আংগুলের সাহায্যে স্বীয় মুখের দিকে ইর্থগত করে বলেনঃ স্তুমি লিখে রাখ। সেই সন্তার কসম, যাঁর হাতে আমার প্রাণ। এই মুখ দিয়ে সত্য ছাড়া অন্য কিছু বের হয় না”- (আবু দাউদ, মুসনাদে আহ্মাদ, দারিমী, হাকিম, বায়হাকী)। তীর সংকলনের নাম ছিল
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।