[ সাতাশ | আদর্শ ও এর যাবতীয় নির্দেশ যেমন মেনে চলার হুকুম দিতেন, তেমনি তা স্মরণ রাখতে এবং অনাগত মানব সভ্যতার কাছে পৌছে দেওয়ারও নির্দেশ দিয়েছেন। হাদীছ চর্চাকারীর জন্য তিনি নিত্রোক্ত ভাষায় দুআ করেছেনঃ "আল্লাহ্ সেই ব্যক্তিকে সজীব ও আলোকোভ্জল করে রাখুন- যে আমার কথা শুনে স্থৃতিতে ধরে রাখল, তার পূর্ণ হিফাজত করল এবং এমন লোকের কাছে পৌছে দিল, যে তা শুনতে পায়নি”_ (তিরমিযী, ২য় খন্ড, পৃ-৯০)।, মহানবী (স) আবদুল কায়েস গোত্রের প্রতিনিধি দলকে প্রয়োজনীয় উপদেশ দান করে বলেনঃ “এই কথাগুলো তোমরা পুরোপুরি স্বরণ রাখবে এবং যারা তোমাদের পেছনে রয়েছে তাদের কাছে পৌঁছে দেবে”- (বুখারী)। তিনি সাহাবীগণকে সম্বোধন করে বলেছেনঃ "আজ তোমরা (আমার নিকট দীনের কথা) শুনছ, তোমাদের নিকট থেকেও (তা) শুনা হবে”-_ (মুসতাদরাক হাকিম, ১খ, পৃ. ৯৫)। তিনি আরও বলেন, *আমার পরে লোকেরা তোমাদের নিকট হাদীছ শুনতে চাইবে। তারা এই উদ্দেশ্যে তোমাদের নিকট এলে তাদের প্রতি সদয় হয়ো এবং তাদের নিকট হাদীছ বর্ণনা করো”_ মুসনাদে আহ্মাদ)। তিনি অন্যত্র বলেছেনঃ "আমার নিকট থেকে একটি বাক্য হলেও তা অন্যের কাছে পৌছে দাও”- (বুখারী)। ৮ম হিজরীতে মকা বিজয়ের পরের দিন এবং ১০ম হিজরীতে বিদায় হজ্জের ভাষণে মহানবী (স) বলেনঃ "্উপস্থিত লোকেরা যেন অনুপস্থিতদের নিকট আমার এ কথাগুলো পৌছে দেয়*_ (বুখারী)। রাসূলুল্লাহ (স)-এর উল্লিখিত বাণীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে তাঁর সাহাবীগণ হাদীছ সংরক্ষণে উদ্যোগী হন। প্রধানত তিনটি সৃত্রের মাধ্যমে মহানবী (স)-এর হাদীছ সংরক্ষিত হয়ঃ (১) উম্মাতের নিয়মিত আমল। (২) রামূলুল্লাহ (স)-এর লিখিত ফরমান, সাহাবীদের নিকট লিখিত আকারে সংরক্ষিত হাদীছ ও পুত্তিকা এবং (৩) হাদীহ মুখস্থ করে স্ৃতির ভানডারে সঞ্চিত রাখা, অতঃপর বর্ণনা ও অধ্যাপনার মাধ্যমে লোক পরস্পরায় তার প্রচার। তদানীত্তন আরবদের স্মরণশক্তি অসাধারণভাবে প্রথর ছিল। কোন কিছু স্থৃতিতে ধরে রাখার জন্য একবার শ্রবণই তাদের জন্য যথেষ্ট ছিল। স্মরণশক্তির সাহায্যে আরববাসীরা হাজার বছর ধরে তাদের জাতীয় এঁতিহ্য সংরক্ষণ করে আসছিল। হাদীছ সংরক্ষণের ক্ষেত্রে প্রাথমিক উপায় হিসাবে এই মাধ্যমটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। মহানবী (স) যখনই কোন কথা বলতেন, উপস্থিত সাহাবীগণ পূর্ণ আগ্রহ ও আন্তরিকতা সহকারে তা শুনতেন, অতঃপর মুখস্থ করে নিতেন। তদানীন্তন মুসলিম সমাজে প্রায় এক লক্ষ লোক রাসূলুল্লাহ্ (স)-এর বাণী ও কাজের বিবরণ সংরক্ষণ করেছেন এবং স্থৃতিপটে ধরে রেখেছেন। আবদুল্লাহ ইব্ন আব্বাস (রা) বলেন, "আমরা রাসূলুল্লাহ স)-এর হাদীছ মুখস্থ করতাম। এভাবেই তাঁর নিকট থেকে হাদীছ মুখস্থ করা হত”- (সহীহ মুসলিম, ভমিকা, পৃ. ১০)। উম্মাতের নিরবচ্ছিন্ন আমল, পারস্পরিক পর্যালোচনা, শিক্ষাদান ও অধ্যাপনার মাধ্যমেও
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।