Abu Dawood Shareef Bangla : Imam Abu Dawood Sulaiman — Abu Daud 1
/ ৫১৭
📝 লেখা 📖 পিডিএফ

টু সুনানে আবু দাউদ (রহ) - | ২১৯ রে হি গিটারের | ৩৯৪। মুহাম্মাদ ইব্ন সালামা” উসামা ইব্‌ন যায়েদ আল-লায়ছী হতে বর্ণিত। তিনি বলেন, ইব্‌ন শিহাব তাঁকে জানিয়েছেন যে, একদা হযরত উমার ইব্‌ন আবদুল আযীয (রহ) মিন্বরে বসে (রাষ্্রীয় কাজে ব্যস্ত থাকায়) আসরের নামাযে (নামায আদায়ে) কিছু বিলম্ব করেন। তখন হযরত উরওয়া ইব্নুয যুবায়ের (রহ) তীকে বলেন, হযরত জিব্রাঈল (আ) হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামকে নামাযের সময় সম্পর্কে অবহিত করেছেন। তখন হযরত উমার ইব্‌ন আবদুল আযীয (রহ) বলেন, তৃমি যা বলছ তা আমি জানি। তখন হযরত উরওয়া বলেন, আমি বশীর ইব্‌ন আবু মাস্উদকে বলতে শুনেছি, আমি আবু মাসউদ আনসারী (রা)-কে বলতে শুনেছি। তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামকে বলতে শুনেছিঃ হযরত জিব্রাঈল (আ) এসে আমাকে নামাধের ওয়াক্ত সম্পর্কে অবগত করেছেন। তিনি তাঁর অংগুলী গণনা করে বলেন, আমি তীর (জিব্রাঈল আ) সাথে একে একে পাচ ওয়াক্তের নামায আদায় করেছি। রাবী বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামকে যুহরের নামায সূর্য একটু পশ্চিম দিকে হেলে যাওয়ার পর পড়তে দেখেছি এবং প্রখর গরমের দিনে তিনি কখনও একটু বিলম্ব করেও পড়েছেন। আমি তাঁকে আসরের নামায সূর্য উপরে উজ্জল বর্ণ থাকা অবস্থায় . আদায় করতে দেখেছি- সূর্যের কিরণে হলুদ রং প্রকাশিত হওয়ার পূর্বে। কোন ব্যক্তি আসরের নামায আদায় করে সূর্যাস্তের পূর্বেই "যুল-হুলায়ফা” নামক স্থানে পৌছে যেত১। অতঃপর তিনি সূর্যাস্তের পরপরই মাগ্রিবের নামায আদায় করতেন। পরে তিনি এশার নামায এঁ সময় আদায় করতেন যখন পশ্চিমাকাশ কৃষ্বর্ণে আচ্ছাদিত হত এবং কখনও কখনও মানুষের একত্রিত হওয়ার জন্য বিলম্ব করতেন। তিনি একবার ফজরের নামায অন্ধকার থাকতেই আদায় করেন এবং পরের বার দিগন্ত উজ্জল হওয়ার পর সূর্যোদয়ের পূর্বক্ষণে আদায় করেন। তিনি তাঁর ইন্তিকালের পূর্ব পর্যন্ত ফজরের নামায অন্ধকার থাকতেই আদায় করতেন, সূর্যোদয়ের পূর্বে ূ্বাকাশে লাল রং প্রকাশ পাওয়া পর্যন্ত পুনরায় আর কখনও অপেক্ষা করেন নাই- (বুখারী, ইব্ন মাজা,নাসাঈ)। ্‌ ইমাম আবু দাউদ বলেন, এই হাদীছটি ইমাম যুহ্রী (রহ) হতে মুআম্মার, মালিক, ইব্‌ন উয়ায়না, শুআয়েব, লায়েছ ও অন্যান্য মুহাদ্দিছগণ কর্তৃক বর্ণিত হয়েছে। কিন্তু তাঁরা নামায আদায়ের সময় উল্লেখ করেন নাই এবং বিস্তারিত বর্ণনাও দেন নাই। অনুরূপভাবে এই হাদীছটি হিশাম ও হাবীব - উরওয়া হতে মুআম্মারের অনুরূপ বর্ণনা করেছেন। ওয়াহব ইবুন কায়সান -হ্যরত জাবের (রা) হতে এবং তিনি নবী করীম (স) হতে মাগ্রিবের ১। মদীনা হতে "যুল্‌- হুলায়ফা” নামক স্থানের দূরত্ব ৬ মাইল। -(অনুবাদক)

— পৃষ্ঠা ২৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।