ছাব্বিশ] রয়েছে। শায়খ আবদুল হক মুহাদ্দিছ দেহলবীর মতে সিহাহ সিত্তা, মুয়াত্তা ইমাম মালিক ও সুনানুদ-দারিমী ব্যতীত নিস্রোক্ত কিতাবসমূহ সহীহ (যদিও বুখারী ও মুসলিমের সমপর্যায়ের নয়)। ১ সহীহ ইব্ঃখুযায়মা- আবু আবদুললাহ মুহাম্মাদ ইব্ন ইসহাক (৩১১ হিঃ) | ২" সহীহ ইব্ন হিবান- আবু হাতিম মুহাম্মাদ ইব্ন হিব্বান (৩৫৪ হিঃ). ৩. আল-মুস্তাদরাক- হাকিম আবু আবদুল্লাহ নিশাপুরী (৪০২ হিঃ) ৪- আল-মুখতারা- দিয়াউদ্দীন আল-মাকদিসী (৭০৪ হিঃ) ৫" সহীহ আবু আওয়ানা- ইয়াকুব ইব্ন ইসহাক (৩১১ হিঃ) ৬" আল-মুনতাকা- ইব্নুল জারূদ আবদুল্লাহ ইবৃন আলী। এতঘ্যতীত মুহাম্মাদ ইব্ন মুহাম্মাদ রাজা সিন্ধী (২৮৬ হিঃ) এবং ইব্ন হাযম যাহিরীর (৪৫৬ হিঃ)-ও এক একটি সহীহ কিতাব রয়েছে বলে কোন কোন কিতাবে উল্লেখ দেখা যায়। কিন্তু পরবর্তী মৃহাদ্দিছগণ এগুলিকে সহীহ বলে গ্রহণ করেছেন কি না, বা কোথাও এগুলির পান্ডুলিপি বিদ্যমান আছে কি না তা জানা যায় নাই। হাদীছের সংখ্যা হাদীছের মুল কিতাবসমূহের মধ্যে ইমাম আহ্মাদ ইব্ন হাস্বলের “মুসনাদ” একটি সুবৃহৎ কিতাব। এতে ৭ শত সাহাবী কর্তৃক বর্ণিত পুনরুল্লেখ (তাকরার)-সহ মোট ৪০ হাজার এবং “তাকরার” বাদে ৩০ হাজার হাদীছ রয়েছে। শায়খ আলী মুস্তাকী জৌনপুরীর 'মুনতাখাব কানযিল উম্মাল”_-এ ৩০ হাজার এবং মূল কানযুল উম্মাল-এ (তাকরার বাদ) মোট ৩২ হাজার হাদীছ রয়েছে। অথচ এই কিতাব বহু মূল কিতাবের সমষ্টি! একমাত্র হাসান আহ্মাদ সমরকান্দীর “বাহরুল আসানীদ" কিতাবেই এক লক্ষ হাদীছ রয়েছে বলে বর্ণিত আছে। মোট হাদীছের সংখ্যা সাহাবা ও তাবিঈনের আছারসহ সর্বমোট এক লাখের অধিক নয় বলে মনে হয়। এর মধ্যে সহীহ ' হাদীছের সংখ্যা আরো কম। হাকিম আবু আবদুল্লাহ নিশাপুরীর মতে প্রথম শ্রেণীর সহীহ হাদীছের সংখ্যা ১০ হাজারেরও কম। সিহাহ সিত্তায় মাত্র পৌনে ছয় হাজার হাদীছ রয়েছে। এর মধ্যে ২৩২৬টি হাদীছ মুত্তাফাক আলাহ্হি। তবে যে বলা হয়ে থাকে- হাদীছের সুপ্রসিদ্ধ ইমামগণের লক্ষ লক্ষ হাদীছ জানা ছিল, তার অর্থ এই য়ে, অধিকাংশ হাদীছের একাধিক সনদ সূত্র রয়েছে (এমনকি শুধু নিয়্যাত সম্পকীয় ০১/৪০৮০৪।০। হাদীছটিরই ৭ শতের মত সনদ রয়েছে- তাদবীন, পৃ. ৫8)। আর আমাদের মুহাদ্দিছগণ যে হাদীছের যতটি সনদ রয়েছে সেটিকে তত সংখ্যক হাদীছ বলে গণ্য করেন। হাদীছের চর্চা ও তার প্রচার | | সাহাবায়ে কিরাম (রা) মহানবী (স)- লা রি প্রতিটি কাজ ও আচরণ সৃক্ষ্ষ দৃষ্টিতে লক্ষ্য করতেন। রাসূলুল্লাহ (স) সাহাবীগণকে ইসলামের
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।