Abu Dawood Shareef Bangla : Imam Abu Dawood Sulaiman — Abu Daud 1
/ ৫১৭
📝 লেখা 📖 পিডিএফ

[পঁচিশ] হাদীছের কিতাবসমূহের স্তরবিভা হাদীছের কিতাবসমূহকে মোটামুটিভাবে পাঁচটি স্তর বা তাবাকায় ভাগ করা হয়েছে। শাহ্‌ ওয়ালিয়ুল্লাহ মুহাদ্দিছ দেহলবী (রহ)-ও তাঁর "হজ্জাতুল্লাহিল বালিগা” নামক কিতাবে এরপ পাঁচ স্তরে ভাগ করেছেন। প্রথম স্তর এ স্তরের কিতাবসমূহে কেবল সহীহ হাদীছই রয়েছে এ স্তরের কিতাব মাত্র তিনটিঃ মুওয়াত্তা ইমাম মালিক, বুখারী শরীফ ও মুসলিম শরীফ। সকল হাদীছ বিশেষজ্ঞ এ বিষয়ে একমত যে, এ তিনটি কিতাবের সমস্ত হাদীছই নিশ্চিতরূপে সহীহ। দ্বিতীয় স্তর এ স্তরের কিতাবসমৃহ প্রথম স্তরের খুব কাছাকাছি। এ স্তরের কিতাবে সাধারণতঃ সহীহ্‌ ও হাসান হাদীছই রয়েছে। যঈফ হাদীছ এতে খুব কমই আছে। সুনানে নাসাঈ, সুনানে আবু দাউদ ও জামি তিরমিী এ স্তরেরই কিতাব। সুনানুদ-দারিমী, সুনানে ইব্ন মাজা এবং শাহ্‌ ওয়ালিয়ুল্লাহ-এর মতে মুসনাদ ইমাম আহ্মাদকেও এ স্তরে শামিল করা যেতে পারে। এই দুই স্তরের কিতাবের উপরই সকল মাযহাবের ফকীহগণ নির্ভর করে থাকেন। তৃতীয় স্তর এ স্তরের কিতাবে সহীহ, হাসান, যঈফ, মারূফ ও মুনকার সকল রকমের হাদীছই- রয়েছে। মুসনাদ আবী ইয়া'লা, মুসনাদ আবদুর রায্যাক এবং ইমাম বায়হাকী, ইমাম তাহাবী ও ইমাম তাবারানী (রহ)-এর কিতাবসমূহ এ স্তরেরই অন্তর্ভক্ত। চতুর্থ স্তর ৃ বিশেষজ্ঞগণের বাছাই ব্যতীত এ সকল কিতাবের হাদীছ গ্রহণ করা যেতে পারে না। এ স্তরের কিতাবসমূহে সাধারণতঃ যঈফ ও গ্রহণের অযোগ্য হাদীছই রয়েছে। ইব্‌ন হিরানের কিতাবুদ-দু'আফা, ইব্নুল-আহীরের আল-কামিল. এবং খাতীব আল-বাগদাদী ও আবূ হা উস রানি | পি যে সকল কিতাবের স্থান নাই সে সকল কিতাবই একরের কিতাব। সহীহায়নের বাইরেও সহীহ হাদীছ রয়েছে ্‌ বুখারী ও মুসলিম শরীফ সহীহ হাদীছের কিতাব। কিন্তু সমস্ত সহীহ হাদীছই যে বুখারী ও মুসলিমে রয়েছে তা নয়। ইমাম বুখারী (রহ) বলেনঃ আমি আমার এ কিতাবে সহীহ ব্যতীত কোন হাদীছ স্থান দেইনি এবং বহু সহীহ হাদীছ আমি বাদ দিয়েছি। এইরূপে ইমাম মুসলিম রেহ) বলেন, আমি এ কথা বলি না যে, এর বাইরে যে সকল হাদীছ রয়েছে সেগুলি সবই যঈফ। সুতরাং এই দুই কিতাবের বাইরেও সহীহ হাদীছ ও সহীহ কিতাব

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।