[ বাইশ | হাদীছের মূল রাবী অর্থাৎ সাহাবী একই ব্যক্তি হন। আর এইরূপ হওয়াকে মুতাবাআত বলে। যদি মূল রাবী একই ব্যক্তি না হন তবে দ্বিতীয় ব্যক্তির হাদীছটিকে শাহিদ (১১) বলে। আর এইরূপ হওয়াকে শাহাদাত বলে। মুতাবাআত ও শাহাদাত বারা প্রথম হাদীছটির শক্তি বা প্রামাণ্যতা বৃদ্ধি পায়। মু'আল্লাক £ সনদের ইনকিতা প্রথম দিকে হলে, অর্থাৎ সাহাবীর পর এক বা একাধিক রাবীর নাম বাদ পড়লে তাকে মুআল্লাক (3) হাদীছ বলে। মারূফ ও মুনকার ঃ কোন দূর্বল রাবীর বর্ণিত হাদীছ অপর কোন দুর্বল রাবীর বর্ণিত হাদীছের বিরোধী হলে অপেক্ষাকৃত কম দুর্বল রাবীর হাদীছকে মারফ (4২১) বলে এবং অপর রাবীর হাদীছটিকে মুনকার বলে। মুনকার হাদীছ গ্রহণযোগ্য নয়। সহীহ £ যে মুস্তাসিল হাদীছের সনদে উল্লেখিত প্রত্যেক রাবীহ পূর্ণ আদালত ও যাব্তগুণ সম্পন্ন এবং হাদীছটি যাবতীয় দোষতুটি মুক্ত- তাকে সহীহ (0.০) হাদীছ বলে। হাসান ঃ যে হাদীছের কোন রাবীর যাবত্গুণে পরিপূর্ণতার অভাব রয়েছে তাকে হাসান (১) হাদীছ বলে। ফিক্হবিদগণ সাধারণত সহীহ ও হাসান হাদীছের তিভ্তিতে আইন প্রণয়ন করেন। . যঈফ £ যে হাদীছের রাবী কোন হাসান হাদীহের রাবীর গণসম্পর নন তাকে যঈফ (-৮*৪) হাদীছ বলে। রাবীর দুর্বলতার কারণেই হাদীছটিকে দুর্বল বলা হয়, অন্যথায় মহানবী (স)-এর কোন কথাই যঈফ নয়। . মাওষূ ঃ যে হাদীছের রাবী জীবনে কখনও ইচ্ছাকৃতভাবে রাসূলুল্লাহ (স)-এর নামে মিথ্যা কথা রচনা করেছে বলে প্রমাণিত হয়েছে তার বর্ণিত হাদীছটিকে মাওযু (৮১৯) হাদীছ বলে। এরপ ব্যক্তির বর্ণিত হাদীছ গ্রহণযোগ্য নয়।. মাতরূক £ যে হাদীছের রাবী হাদীছের ক্ষেত্রে নয়, বরং সাধারণ কাজেকর্মে মিথ্যার আশ্রয় গ্রহণ করে বলে খ্যাত তার বর্ণিত হাদীছকে মাতরূক (4১১) হাদীছ বলে। এরপ ব্যক্তির বর্ণিত | 8 মুবহাম $ যে হাদীছের রাবীর উত্তমরূপে পরিচয় পাওয়া যায়নি, যার ভিত্তিতে তার দোষগুণ বিচার করা যেতে পারে-এরূপ রাবীর বর্ণিত হাদীছকে মুবহাম (4) হাদীছ বলে। এই ব্যক্তি সাহাবী না হলে তার হাদীছও গ্রহণযোগ্য নয়। মুতাওয়াতির $ যে সহীহ হাদীছ প্রত্যেক যুগে এত অধিক সংখ্যক লোক রিওয়ায়াত করেছেন যাদের পক্ষে মিথ্যার জন্য দলবদ্ধ হওয়া সাধারণত অসম্ভব তাকে মুতাওয়াতির (১1৯১ হাদীছ বলে। এই ধরনের হাদীছ দ্বারা নিশ্চিত জ্ঞান (১:14) লাভ হয়। খবরে ওয়াহিদ ঃ প্রত্যেক যুগে এক, দুই অথবা তিনজন রাবী কর্তৃক বর্ণিত হাদীছকে
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।