[ একুশ ] তা'লীক £ কোন কোন গ্রন্থকার কোন হাদীছের পূর্ণ সনদ বাদ দিয়ে কেবল মুল হাদীছটিই বর্ণনা করেছেন। এরূপ করাকে তাস্লক (3:4০) বলে। কখনো কখনো তা'লীকরূপে বর্ণিত হাদীছকেও “তালীক' বলে। ইমাম বুখারী (রহ)-এর সহীহ গ্রন্থে এরূপ বহু "তালীক' রয়েছে। কিন্ত অনুসন্ধানে দেখা গিয়েছে যে, বুখারীর সমস্ত তালীকেরই মুস্তাসিল সনদ রয়েছে। অপর সংকলনকারীগণ এই সমস্ত তালীক যুস্তাসিল সনদে বর্ণনা করেছেন। মুদাল্লাস $ যে হাদীছের রাবী নিজের প্রকৃত শায়খের (উস্তাদের) নাম উল্লেখ না করে তার উপরস্থ শায়খের নামে এভাবে হাদীছ বর্ণনা করেছেন যাতে মনে হয় যে, তিনি নিজেই উপরস্থ শায়খের নিকট তা শুনেছেন, অথচ তিনি তার নিকট সেই হাদীছ শুনেন নাই- সে হাদীছকে হাদীছে মুদাল্লাস (১4১) বলে এবং এইরূপ করাকে "তাদলীস” বলে। আর যিনি এইরূপ করেন তাকে মুদাল্লিস বলে। মুদালিসের হাদীছ গ্রহণযোগ্য নয়'যে পর্যন্ত না একথা নিশ্চিতরূপে জানা যায় যে, তিনি একমাত্র ছিকাহ্ রাবী থেকেই তাদলীস করেন অথবা তিনি আপন শায়খের নিকট শুনেছেন বলে পরিষ্কারভাবে বলে দেন। . মুষতারাব £ যে হাদীছের রাবী হাদীছের মতন বা সনদকে বিভিন্ন প্রকারে গোলমাল করে বর্ণনা করেছেন সে হাদীছকে হাদীছে মুযুতারাব (৮১৯.) বলে। যে পর্যন্ত না এর কোনরূপ সমহয় সাধন সম্ভবপর হয়, সে পর্যন্ত এই সম্পর্কে তাওয়াফ (অপেক্ষা) করতে হবে। অর্থাৎ এই ধরনের রিওয়ায়াত প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে না। মুদ্রাঘ ঃ যে হাদীছের মধ্যে রাবী নিজের অথবা অপরের উক্তিকে প্রক্ষেপ করেছেন- সে হাদীছকে মুদ্রাজ (০১১৬ - প্রক্ষিপ্ত) বলে এবং এইরূপ করাকে “ইদরাজ' (01১১) বলে। ইদ্রাজ হারাম। অবশ্য যদি এ ছারা কোন শব্দ বা বাক্যের অর্থ প্রকাশ হয় এবং একে মুদরাজ বলে সহজে বুঝা যায়, তবে দৃষণীয় নয়। মুত্তাসিল £ যে হাদীছের সনদের ধারাবাহিকতা উপর থেকে নীচ পর্যন্ত পূর্ণরূপে রক্ষিত আছে, কোন স্তরেই কোন রাবীর নাম বাদ পড়েনি তাকে মুস্তাসিল (4-.১.) হাদীছ বলে। মুনকাতি $ যে হাদীছের সনদের ধারাবাহিকতা রক্ষিত হয়নি, মাঝখানের কোন এক স্তরে কোন রাবীর নাম বাদ পড়েছে_ তাকে মুনকাতি (৮০০১) হাদীছ বলে। আর এই বাদ পড়াকে বলে “ইনকিতা" (6৮৪০) | | মুরসাল ঃ যে হাদীছের সনদের ইনকিতা শেষের দিকে হয়েছে, অর্থাৎ সাহাবীর নাম বাদ পড়েছে এবং তাবিঈ সরাসরি রাসূনুল্লাহ্ (স)-এর উল্লেখ করে হাদীছ বর্ণনা করেছেন তাকে মুরসাল (4১১) হাদীছ বলে। মুতাবি ও শাহিদ $ এক রাবীর হাদীছের অনুরূপ যদি অপর রাবীর কোন হাদীছ পাওয়া যায় তবে দ্বিতীয় রাবীর হাদীছটিকে প্রথম রাবীর হাদীছটির মুতাবি (৮০) বলে- যদি উভয়
— صفحة ٢١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.