Abu Dawood Shareef Bangla : Imam Abu Dawood Sulaiman — Abu Daud 1
/ ৫১৭
📝 লেখা 📖 পিডিএফ

কিতাবৃত তাহারাত ১৫৩ যে কোন একটি সম্পন্ন করলেই চলবে। কাজ দু”টি সম্পাদন করতে তুমি সক্ষম কিনা তা তুমিই জান। তিনি (স) বলেন, এটা শয়তানের চত্রান্ত। কাজেই (১ঘ কাজ) তুমি প্রতি মাসে ছয় বা সাত দিনের জন্য তোমার হায়েষের নির্ধারিত দিন গণনা করবে, অতপর গোসল করবে এবং তুমি যখন : বুঝতে পারবে যে, তুমি উল্লেখিত দিনগুলি অতিক্রম করে পবিত্রতা অর্জন করেছ- তখন তুমি প্রত্যেক মাসের ২৩/২৪ দিন নিয়মিতভাবে নামায আদায় করবে এবং রোযা রাখবে। এটাই তোমার জন্য যথেষ্ট। তুমি প্রত্যেক মাসে এরূপই করবে- যেরূপ অন্যান্য মহিলারা হায়েয হতে পবিত্রতা অর্জনের পর করে থাকে। ৃ (২য় কাজ) যদি তোমার সামর্থ থাকে, তবে তুমি একই গোসলে যুহর ও আসরের নামায একক্রে আদায় করবে- এইরূপে যে, যুহরের শেষ সময়ে উক্ত নামায এবৎ আসরের প্রারস্তিক সময়ে আসরের নামায পড়ে উভয় নামায একত্রে আদায় করবে। অতঃপর মাগ্রিবের নামায এর শেষ সময়ে এবং এশার নামায এর প্রথম সময়ে একই গোসলে পর্যায়ক্রমে আদায় করবে এবং একবার গোসল করে ফজরের নামায আদায় করবে।১ বর্ণিত উপায়ে সম্ভব হলে- তুমি নিয়মিতভাবে নামায আদায় করবে এবং রোযা রাখবে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম বলেন, এই দুইটি কাজের মধ্যে আমার নিকট শেষোক্তটি পছন্দনীয়। ৃ ইমাম আবু দাউদ (রহ) বলেন, আমর ইব্‌ন ছাবিত থেকে ইব্‌ন আকীলের সূত্রে বর্ণিত। তিনি বলেন, হুমনা (রা) বলেন, আমি বললাম, "এই দুটি বিকল্প ব্যবস্থার মধ্যে শেযোক্তটি আমার নিকট অধিক পছন্দনীয়।” তিনি (ইব্ন আকীল) এটাকে মহানবী (স)-এর বক্তব্য হিসাবে বর্ণনা করেননি, বরং হুমনা (রা)-র কথা হিসাবে উল্লেখ করেছেন। আবু দাউদ (রহ) বলেন, আমি ইমাম আহ্মাদ (রহ)-কে বলতে শুনেছি- হায়েয সম্পর্কিত বিষয়ে বর্ণিত ইব্ন আকীলের হাদীছের উপর আমার মন আশ্বস্ত হতে পারছে না। বর্ণনার ক্ষেত্রে বিশ্বস্ত। তবে ছাবিত ইব্নুল মিকদাম বিশ্বস্ত রাবী। ইয়াহ্‌ইয়া ইব্‌ন মুঈন থেকে এরূপ বর্ণিতআছে। . পা পে ভ 5, 4 পক তি তালি ৬১প ৩৬ ৮১০০6111555 ২1552410193) ৮925৯, ১৯০, অনুচ্ছেদ: ইন্তেহামাহত্ত মহিলাদের শ্রতোক নামাযের সেমনগোদু করা ১" এখানে পুনঃ পুনঃ গোসলেন কথা এজন্যই উল্লেখিত হয়েছে যে, বারবার গোসলে উক্ত মহিলার রক্তস্রাব বন্ধ হওয়ার সম্ভাবনা ছিল। অন্যথায় এই হায়েযাত্তে একবার গোসল করাই যথেষ্ট। উপরোক্ত হাদীছে এই মহিলার জন্য নবী করীম (স) ছয় বা সাত দিন “হায়েষের দিন” হিসাবে ধার্য করার কারণ এই যে, পূর্বে তার হায়েষের জন্য এরূপ দিন নির্ধারিত ছিল। -(অনুবাদক) আবু দাউদ শরীফ (১ম খণ্ড)__২০

— পৃষ্ঠা ২০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।