হায়াতুস্ সাহাবা রোঃ) ৬৭ (উহা হইতে) তাহার নিজের অংশ চাহিতেছে। সুতরাং তিনি আক্রান্ত হইয়া মৃত্যুবরণ করিলেন। অতঃপর হযরত মুআয ইবনে জাবাল (োঃ) তাঁহার স্থলাভিষিক্ত হইলেন এবং তিনিও খোতবার জন্য উঠিলেন। বলিলেন, হে লোক সকল, এই রোগ তোমাদের জন্য রহমাতত্বরূপ, তোমাদের নবীর দোয়া এবং তোমাদের পূর্ববর্তী নেকলোকদের মৃত্যুর কারণ। আর মুআয আল্লাহ্র নিকট দোয়া করিতেছে যে, তিনি যেন (উহা হইতে) তাঁহার পরিবারকে অংশ দান করেন। সুতরাং তাহার ছেলে আব্দুর রহমান আক্রান্ত হইলেন ও ইন্তেকাল করিলেন। তারপর দাঁড়াইয়া নিজের জন্য দোয়া করিলেন। সুতরাং তাহার হাত আক্রান্ত হইল। বর্ণনাকারী বলেন, আমি তীহাকে দেখিয়াছি, তিনি নিজের হাতের প্রতি চাহিতেন ও উহাকে ওলট পালট করিতেন আর বলিতেন, তোমার ভিতর যে রোগ আছে উহার বিনিময়ে আমি দুনিয়ার কোন জিনিষকে পছন্দ করিব না। অতঃপর তাহার ইস্তেকাল হইয়া গেলে হযরত আমূর ইবনে আস (রাঃ) তাহার স্থলে লোকদের আমীর নিযুক্ত হইলেন। তিনি লোকদের মধ্যে খোতবা দিবার জন্য দীড়াইয়া বলিলেন, হে লোক সকল, এই রোগ যখন দেখা দেয় তখন উহা অগ্নিশিখার ন্যায় ছড়াইয়া পড়ে। সুতরাং তোমরা পাহাড়ের ভিতর আশ্রয় গ্রহণ কর। ইহা শুনিয়া হযরত আবু ওয়াসেলাহ হুযালী রোঃ) বলিলেন, তুমি মিথ্যা বলিয়াছ। খোদার কসম, আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ লাভ করিয়াছি তখন তৃমি আমার এই গাধা অপেক্ষা নিকৃষ্ট ছিলে। হযরত আমূর ইবনে আস (রাঃ) উত্তরে বলিলেন, আমি আপনার কথার প্রতিউত্তর করিব না। তবে খোদার কসম, আমি এখানে অবস্থান করিব না। তারপর তিনি উক্ত স্থান হইতে সরিয়া পড়িলেন, লোকজনও সরিয়া পড়িল এবং বিভিন্ন দিকে ছড়াইয়া পড়িল। আর আল্লাহ্ তায়ালা এই বালা দূর করিয়া দিলেন। হযরত ওমর ইবনে খাত্তাব (রাঃ)এর নিকট আমর ইবনে আস রোঃ)এর উক্ত রায় সম্পর্কে সংবাদ পৌছিলে খোদার কসম, তিনি উহাকে অপছন্দ করেন নাই। (বিদায়াহ) প্লেগরোগ সম্পর্কে হযরত মুআয (রোঃ)এর উক্তি আবু কিলাবাহ্ (রহঃ) বলেন, শাম দেশে প্রেগ দেখা দিলে হযরত আমূর দ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।