Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ৬৩ করিবেন? তিনি বলিলেন, হা। তীহারা বলিলেন, তবে থাক। হযরত সালমান (োঃ) বলেন, জ্বর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হইবার অনুমতি চাহিলে তিনি বলিলেন, কে তুমি? জ্বর বলিল, আমি জ্বর, গোশত ছিলিয়া লই, রক্ত চুষিয়া লই। তিনি বলিলেন, কোবাবাসীদের নিকট যাও । জ্বর তাহাদের নিকট চলিয়া গেল। তারপর কোবা বাসীগণ পাণুবর্ণ ও ফ্যাকাসে চেহারা লইয়া রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইলেন এবং জ্বরের বিরুদ্ধে তীহার নিকট নালিশ জানাইলেন। তিনি বলিলেন, তোমরা কি চাহ? যদি চাহ আমি আল্লাহর নিকট দোয়া করিতে পারি, তিনি উহা তোমাদের উপর হইতে দূর করিয়া দিবেন। আর যদি চাহ উহাকে যেমন আছে থাকিতে দাও, তোমাদের অবশিষ্ট উহাকে যেমন আছে থাকিতে দিন। (বিদায়াহ) হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, জ্বর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া বলিল, ইয়া রাসূলাল্লাহ, আমাকে আপনার সর্বাধিক প্রিয় কাওমের নিকট অথবা বলিল, সর্বাধিক প্রিয় সাহাবীদের নিকট প্রেরণ করুন। তিনি বলিলেন, আনসারদের নিকট যাও। জ্বর তাহাদের নিকট গেল এবং তাহাদিগকে কাহিল করিয়া দিল। তীহারা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ্‌, আমাদের উপর জ্বরের আক্রমণ হইয়াছে, শেফা লাভের দোয়া করুন। তিনি তাহাদের জন্য দোয়া করিলে উহা দূর হইয়া গেল। একজন মহিলা আসিয়া বলিল, ইয়া রাসূলাল্লাহ্‌। আমার জন্যও দোয়া করুন, কারণ আমিও আনসারদের মধ্য হইতে একজন। সুতরাং আমার জন্যও দোয়া করুন, যেমন তাহাদের জন্য করিয়াছেন। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমার নিকট কোন্টা অধিক প্রিয়? আমি তোমার জন্য দোয়া করি আর উহা দূর হইয়া যাক, না তুমি সবর করিবে, আর তোমার জন্য বেহেশৃত ওয়াজিব হইয়া যাইবে । মহিলাটি বলিল, না, খোদার কসম, ইয়া রাসূলাল্লাহ, আমি সবর করিব। এই কথা তিনবার বলিল। তারপর বলিল, খোদার কসম, আমি কোন মূল্যে তাঁহার বেহেশতের বিনিময় করিব না। (বিদায়াহ) দ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।