Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

৬০ হায়াতুস্‌ সাহাবাহ রাঃ) ভরিয়া অলঙ্কার বা স্বর্ণ দিলেন। অপর রেওয়ায়াতে আছে, তারপর বলিলেন, তুমি এইগুলি পরিধান করিও। (বিদায়াহ) হযরত উম্মে সুম্বুলাহ রোঃ)কে ময়দান দানের ঘটনা হযরত উম্মে সুম্বুলাহ্‌ রোঃ) হইতে বর্ণিত আছে যে, তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু হাদিয়া লইয়া আসিলেন। কিন্তু তাঁহার বিবিগণ উহা গ্রহণ করিতে চাহিলেন না। তাঁহারা বলিলেন, আমরা লইব না। পরে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদিগকে আদেশ করিলে তাহারা গ্রহণ করিলেন। অতঃপর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে একটি বিরাট উপত্যকা (ময়দান) দান করিলেন। যাহা পরবতীকালে হযরত আবদুল্লাহ্‌ ইবনে জাহাশ রোঃ) হযরত হাসান ইবনে আলী (রাঃ) হইতে খরিদ করিয়াছেলেন। (তাবরানী) সাহাবা রোঃ)দের দানশীলতা হযরত আবদুল্লাহ্‌ ইবনে ওমর (োঃ) বলিয়াছেন যে, একজন মহিলা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া বলিল, আমি নিয়ত করিয়াছি যে, এই কাপড়খানা আরবের সর্বাধিক দানশীল ব্যক্তিকে দান করিব। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এই যুবক অর্থাৎ হযরত সাঈদ ইবনে আস রোঃ)কে উহা দিয়া দাও। তিনি সেখানে দাঁড়াইয়া ছিলেন। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতেই সাঈদিয়া নামক কাপড়ের নামকরণ হয়। মুনতাখাব) সাহাবা রোঃ)দের দানশীলতা ও উদারতার আরো বনু ঘটনা মাল খরচের অধ্যায়ে বর্ণিত হইয়াছে। অগ্রাধিকার দান হযরত অব্ুল্লাহ্‌ ইবনে ওমর রোঃ) বলেন, এক কাল আমাদের এরূপ কাটিয়াছে যে, আমাদের কেহই দিরহাম ও দীনারের ব্যাপারে নিজেকে তীহার মুসলমান ভাই অপেক্ষা অধিক হকদার মনে করিত না, আর বর্তমানে আমাদের দ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।