Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ৫৯ দান ও উদারতা সাইয়্যেদুনা হযরত মুহাল্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তি হযরত আব্দুল্লাহ ইবনে আববাস রোঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাপেক্ষা দানশীল ছিলেন। এবং রমযান মাসে যখন হযরত জিব্রাঈল (আঃ)এর সহিত তাঁহার সাক্ষাৎ হইত তখন তিনি সর্বাধিক দান করিতেন। হযরত জিব্রাঈল (আঃ) রমযান মাসে প্রত্যেক রাত্রে তীহার নিকট আসিয়া কুরআন পাকের দাওর অর্থাৎ পুনরাবৃত্তি করিতেন। হযরত ইবনে আব্বাস রোঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাল_ দৌলতের ব্যাপারে প্রবাহমান বায়ু অপেক্ষা অধিক উদার হইয়া যাইতেন। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কেহ কোন জিনিষ চাহিলে কখনও তিনি না বলিতেন না। আব্দুল্লাহ্‌ ইবনে আবু বকর (রহঃ) বলিয়াছেন যে, হযরত আবু উসাইদ (রাঃ) বলিতেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কেহ কিছু চাহিলে তিনি কখনও নিষেধ করিতেন না। হযরত আলী রোঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেহ কোন বিষয়ে অনুরোধ করিলে, যদি তিনি উহা করিতে ইচ্ছা করিতেন তবে হা বলিতেন। নতুবা চুপ করিয়া থাকিতেন। কারণ তিনি কোন বিষয়ে না বলিতেন না। হযরত রুবাইয়্যে' রোঃ)কে স্বর্ণ দানের ঘটনা হযরত রুবাইয়্যে, বিনতে মুআবিবয ইবনে আফ্‌রা” (রাঃ) বলেন, হযরত মুআবিবিয ইবনে আফ্রা” (রাঃ) এক সা" তিন সের ছয় ছটাক) পরিমাণ তাজা খেজুরের উপর কিছু কচি শসা রাখিলেন, এবং আমাকে দিয়া তাহা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পাঠাইলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শসা অত্যন্ত পছন্দ করিতেন। তখন তাঁহার নিকট বাহরাইন হইতে কিছু অলঙ্কারাদি আসিয়াছিল। তিনি তাহা হইতে মুষ্টি ভরিয়া আমাকে দান করিলেন। অপর রেওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে, তিনি আমাকে দুই হাত দ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।