৫৮ হায়াতুস্ সাহাবাহ (রাঃ) মুখমণ্ডল পরিষ্কার করিয়া দিতে লাগিলেন ও হাসিতে লাগিলেন। অতঃপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের দাম দিয়া দিলেন। হেসাবাহ) আব্দুল্লাহ্ ইবনে মুসআব (রহঃ) বলেন, মাখুরামাহ ইবনে নওফল ইবনে উহাইব যুহরী নামে মদীনাতে একজন বৃদ্ধ ও অন্ধ ব্যক্তি ছিলেন। একশত পঁচিশ বংসর তাহার বয়স হইয়াছিল। অন্ধ হওয়ার দরুন ঠাহর করিতে না পারিয়া তিনি একদিন মসজিদের ভিতরেই পেশাব করিবার জন্য উঠিলেন। লোকজন চিৎকার আরন্ত করিলে নুআইমান ইবনে আমর নাজ্জারী (রাঃ) আসিয়া তাহাকে মসজিদের এক কোণে লইয়া গেলেন এবং বলিলেন, এইখানে বস। তাহাকে সেখানে পেশাব করিতে বসাইয়া দিয়া নুআইমান সরিয়া গেলেন। তিনি সেখানে পেশাব করিতে আরম্ত করিলে লোকজন আবার চিৎকার করিয়া উঠিল। তিনি পেশাব শেষ করিয়া বলিলেন, তোমাদের নাশ হউক, কে আমাকে এখানে আনিয়া বসাইয়াছে? লোকেরা বলিল, নুআইমান ইবনে আমর। তিনি বলিলেন, আল্লাহ্ তার এই করে, সেই করে। আমি আল্লাহর নামে শপথ করিলাম, যদি তাহাকে ধরিতে পারি তবে আমার এই লাঠি দ্বারা তাহাকে এমন মার মারিব যে, যাহা হইবার একটা কিছু হইয়া যাইবে। তারপর আল্লাহ্র ইচ্ছায় বেশ কিছুদিন কাটিয়া গেল। মাখরামাও সব কথা ভুলিয়া গেলেন। এমতাবস্থায় একদিন হযরত ওসমান (রাঃ) মসজিদের এক কোণে দীড়াইয়া নামায পড়িতেছিলেন। আর তিনি নামাযের মধ্যে কোন দিকে লক্ষ্য করিতেন না। এমন সময় নুআইমান (রাঃ) মাখরামাহ রোঃ)এর নিকট আসিয়া বলিলেন, তুমি নুআইমানকে ধরিতে চাহ। তিনি বলিলেন, হা, কোথায় সে? আমাকে দেখাইয়া দাও । সুতরাং তাহাকে লইয়া আসিয়া হযরত ওসমান (রাঃ)এর নিকট দাড় করাইয়া দিলেন এবং বলিলেন, ধর, এই সেই ব্যক্তি। মাখরামাহ (রাঃ) দুইহাতে লাঠি ধরিয়া হযরত ওসমান (োঃ)কে এমন জোরে মারিলেন যে, তাহার মাথায় যখম হইয়া গেল। তাহাকে বলা হইল যে, তুমি তো আমীরুল মুমিনীন হযরত ওসমান (রাঃ)কে মারিয়াছ। এই ঘটনা জানিতে পারিয়া হযরত মাখ্রামাহ্ (াঃ)এর বংশ বনু যোহরার লোকজন সমবেত হইল। তিনি তাহাদিগকে বলিলেন, আল্লাহ্র লা'নত হউক নুআইমানের উপর। ছাড় নুআইমানকে, কারণ সে বদরে শরীক ছিল। (ইসাবাহ) ফ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।