Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ৫৭ গলায় রসি বাঁধিয়া (জোরপূর্বক) তাহাকে লইয়া গেল। অতঃপর হযরত আবু বকর (রাঃ) আসিয়া ঘটনা জানিতে পারিলেন এবং সঙ্গীদের লইয়া তাহাদের নিকট গেলেন। উটগুলি ফেরৎ দিয়া তাহাকে মুক্ত করিয়া আনিলেন। পরে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উক্ত ঘটনা বর্ণনা করা হইলে তিনিও তীহার আশে পাশে সাহাবারা (রাঃ) এই ঘটনা লইয়া এক বৎসর যাবৎ হাসিলেন। ছইসাবাহ) হযরত রাবীআহ ইবনে ওসমান (রাঃ) বলেন, এক আরব বেদুঈন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিল। সে তাহার উটটি মসজিদের সম্মুখে বসাইয়া ভিতরে প্রবেশ করিল। সাহাবাদের মধ্য হইতে কয়েকজন নুআইমান ইবনে আমর (রাঃ)কে বলিলেন, তুমি যদি এই উটটি জবাই করিতে তবে আমরা খাইতে পারিতাম। কারণ আমাদের গোশত খাইবার খুবই ইচ্ছা হইতেছে। অবশ্য রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহার দাম পরিশোধ করিয়া দিবেন। হযরত রাবীআহ রোঃ) বলেন, নুআইমান রোঃ) উহাকে জবাই করিলেন। ইতিমধ্যে বেদুঈন বাহির হইয়া আসিল এবং সে তাহার বাহনটির এই অবস্থা দেখিয়া চিৎকার করিয়া উঠিল, হায় আমার উট জবাই হইয়া গিয়াছে, ইয়া মুহাম্মাদ ! নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির হইয়া আসিলেন এবং জিজ্ঞসা করিলেন, কে এই কাজ করিয়াছে? সাহাবা রোঃ) বলিলেন, নুআইমান। তিনি তাহার তালাশে চলিলেন এবং তাহার সম্পর্কে জিজ্ঞাসা করিতে লাগিলেন। দুবাআহ বিনতে যুবাইর (রোঃ)এর ঘরে আছে বলিয়া সন্ধান পাইলেন। নুআইমান (রাঃ) খেজুরের ডাল ও পাতা দ্বারা শরীর ঢাকিয়া সেখানে একটি গর্তের ভিতর আত্মগোপন করিয়াছিলেন। এক ব্যক্তি তাহার দিকে ইঙ্গিত করিয়া উচ্চস্বরে বলিয়া উঠিল, ইয়া রাসূলুল্লাহ্‌ আপনি কি তাহাকে দেখিতেছেন? তারপর তাহার অবস্থানের প্রতি আঙ্গুল উঠাইয়া দেখাইয়া দিল। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে সেখান হইতে বাহির করিয়া আনিলেন। পাতা ও ময়লা ইত্যাদির দরুন তাহার চেহারা বদলিয়া গিয়াছিল। তিনি বলিলেন, তুমি কেন এই কাজ করিলে? নুআইমান বলিলেন, ইয়া রাসূলাল্লাহ যাহারা আপনাকে আমার সন্ধান দিয়াছে, তাহারাই আমাকে এই কাজ করিতে বলিয়াছে। শুনিয়া রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার দ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।