Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

৫৬ হায়াতুস্‌ সাহাবাহরোঃ) সাহাবারা (রাঃ) কি হাস্য রসিকতা করিতেন? তিনি বলিলেন, তাহারা সাধারণ মানুষের মতই ছিলেন। হযরত ইবনে ওমর (োঃ) হাস্যচ্ছলে (এই কবিতা) আবৃত্তি করিতেন,__ চট কটি টিপ 8০ পি ওপা টিতসিলা তা টি শে ১১৯১২০০৪০০০ ০৮৯১৬ ৬ 14৭ ৮ ০৮১৮৯৯৭ অর্থ ঃ সঙ্গীর পয়সায় শরাব পান করিতে ভালবাসে, নিজের পয়সা খরচ করিতে চাহেনা। (বুখারী) হযরত নুআইমান রোঃ)এর রসিকতা হযরত উম্মে সালামা (রাঃ) হইতে বর্ণিত আছে যে,হযরত আবু বকর (রাঃ) ব্যবসার উদ্দেশ্যে বসরার দিকে রওয়ানা হইলেন। নুআইমান ও সুওয়াইবেত ইবনে হারমালাহ রোঃ) তাঁহার সঙ্গী হইলেন। ইহারা উভয়ই বদরী সাহাবী ছিলেন। সফরে খানা-পিনার দায়িত্ব হযরত সুওয়াইবেত রোঃ)এর উপর ন্যস্ত ছিল। একবার হযরত নুআইমান (োঃ) তাহাকে বলিলেন, আমাকে খাইতে দাও। তিনি বলিলেন, অপেক্ষা কর, হযরত আবু বকরকে আসিতে দাও। হযরত নুআইমান (রাঃ) অত্যন্ত হাস্যরসিক লোক ছিলেন। কতিপয় লোক সেখানে উট বিক্রয়ের জন্য আসিয়াছিল। তিনি তাহাদের নিকট যাইয়া বলিলেন, তোমরা আমার নিকট হইতে একটি শক্তিশালী আরবী গোলাম খরিদ করিবে কি? তাহারা বলিল, হাঁ, করিব। তিনি বলিলেন, গোলামটি অত্যন্ত বাকপটু। সে হয়ত বলিয়া উঠিবে, “আমি আযাদ অর্থাৎ স্বাধীন লোক, (গোলাম নহি)। এমতাবস্থায় যদি তোমরা তাহাকে লইতে না চাহ তবে এখনই বলিয়া ফেল। পরে লইতে অস্বীকার করিয়া আমার ক্ষতি করিও না। তাহারা বলিল, বরং আমরা খরিদ করিলাম। (পরে অস্বীকার করিব না।) সুতরাং তাহারা উহা দশটি উটের বিনিময়ে খরিদ করিল। হযরত নুআইমান (রাঃ) উটগুলি হাঁকাইয়া লইয়া আসিলেন এবং (সুওয়াইবেত (রাঃ)কে দেখাইয়া) তাহাদিগকে বলিলেন, এই যে সেই গোলাম, তোমরা লইয়া যাও। হযরত সুওয়াইবেত (রাঃ) বলিয়া উঠিলেন, এই ব্যক্তি মিথ্যাবাদী, আমি স্বাধীন লোক (গোলাম নহি)। তাহারা বলিল, আমরা তোমার সম্পর্কে পূর্ব হইতেই অবগত আছি। সুতরাং তাহারা তাহার দ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।