হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৫৫ ভিতরে আসিব কি? ইয়া রাসূলাল্লাহ্! তিনি বলিলেন, তোমার সম্পূর্ণ শরীরে) ভিতরে আস। সুতরাং আমি ভিতরে গেলাম। ওলীদ ইবনে ওসমান (রহঃ) বলেন, “সম্পূর্ণ শরীরে ভিতরে আসিব কি?” কথাটি তিনি তাঁবু ছোট হওয়ার দরুন (রসিকতা করিয়া) বলিয়াছিলেন। (বিদায়াহ) হযরত আয়েশা রোঃ)এর রসিকতা হযরত ইবনে আবি মুলাইকাহ (রাঃ) বলেন, হযরত আয়েশা (রাঃ) রাসূলাল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে কৌতুকপূর্ণ কোন কথা বলিলেন। তাহার মা বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্, এই (কুরাইশ) গোত্রের কিছু কৌতুকপূর্ণ কথা কেনানাহ্ গোত্র হইতে আসিয়াছে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, বরং আমাদের কিছু কৌতুকের একটি অংশ হইল এই গোত্র। হযরত আবু সুফিয়ান (রোঃ)এর রসিকতা অপর রেওয়ায়াতে আছে, বর্ণনাকারী বলেন, হযরত আবু সুফিয়ান (রাঃ) আপন মেয়ে হযরত উম্মে হাবীবা (রাঃ)এর ঘরে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত কৌতুক করিয়া বলিলেন, খোদার কসম, ব্যাপার এই রকমই যে, আমি যেই আপনাকে যুদ্ধ হইতে) পরিত্রাণ দিলাম আরবগণও আপনাকে পরিত্রাণ দিল। অন্যথায় আপনার কারণেই শিংওয়ালা ও শিৎবিহীন উভয়ে পরস্পর একে অপরকে আঘাত করিতেছিল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার কৃথায় হাসিতেছিলেন। তিনি বলিলেন, হে আবু হানযালাহ্, তুমি এমন কথা বলিতেছ! (কান্য) সাহাবারোঃ)দের খুরবুজা ছুড়াছুড়ি বকর ইবনে আবদুল্লাহ /রহঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা রোঃ) পরস্পর খরবুজা ছুড়াছুড়ি করিয়া কৌতুক করিতেন। কিন্তু কাজের সময় তাহারাই হইতেন মর্দ বা বীরপুরুষ। কুররাহ (রহঃ) বলেন, আমি ইবনে সীরীন রেহঃ)কে জিজ্ঞাসা করিলাম, দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।