হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৫৩ কিন্ত রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বাধা দিলেন। হযরত আবু বকর (োঃ) রাগান্বিত হইয়া বাহির হইয়া গেলেন। তাহার বাহির হইয়া যাইবার পর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রোঃ)কে বলিলেন, কেমন, দেখিলে তো ! তোমাকে এই ব্যক্তির হাত হইতে রক্ষা করিলাম। কিছু দিন পর হযরত আবু বকর (োঃ) আবার অনুমতি চাহিলেন। এইবার বকর (রাঃ) বলিলেন, আপনাদের এই সন্ধির ভিতর আমাকেও শামিল করুন, যেমন পূর্বে) আপনাদের লড়াইতে আমাকে শামিল করিয়াছিলেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমরা (শামিল) করিয়া লইলাম, আমরা (শামিল) করিয়া লইলাম। (বিদায়াহ) হযরত আয়েশা (রাঃ) বলেন, আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত কোন এক সফরে গেলাম। তখন আমি অল্পবয়স্কা ছিলাম। শরীর মাংসল ও ভারি ছিল না। তিনি লোকদিগকে বলিলেন, তোমরা অগ্রে চল। তাহারা আগাইয়া গেলে আমাকে বলিলেন, আস, দৌড় প্রতিযোগিতা করি। প্রতিযোগিতায় আমি অগ্রগামী হইলাম। তিনি নিশ্চুপ রহিলেন, আমাকে কিছু বলিলেন না। পরে যখন আমার শরীর মাংসল ও ভারি হইয়া গেল এবং আমি পূর্বের সেই প্রতিযোগিতার কথাও ভুলিয়া গেলাম, তখন আবার কোন এক সফরে তীহার সহিত গেলাম। তিনি লোকদিগকে বলিলেন, তোমরা অগ্রে চল। তাহারা আগাইয়া গেলে আমাকে বলিলেন, আস, তোমার সহিত দৌড় প্রতিযোগিতা করিব। এইবার প্রতিযোগিতায় তিনি অগ্রগামী হইলেন এবং হাসিতে লাগিলেন, আর বলিতে লাগিলেন, এই জিত (তোমার) সেই জিতের বদলা । (আহমাদ) হযরত আনাস ইবনে মালেক রোঃ) হইতে বর্ণিত আছে যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে ছিলেন। একজন হুদি গায়ক হুদি (এক প্রকার গীত যাহার সুরের প্রভাবে উটের চলার গতি বাড়িয়া যায়) গাহিয়া মেয়েদের উট চালাইতেছিল অথবা বলিয়াছেন, হাকাইতেছিল। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারস্থ মেয়েদের বাহন তীহার অগ্রে চলিত। তিনি উট চালকের উদ্দেশ্যে বলিলেন, হে আন্ ফ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।