Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

৫২ হায়াতুস সাহাবাহ রোঃ) ব্যক্তি ছিল। সে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গ্রাম হইতে (তরিতরকারী ইত্যাদি) হাদিয়া লইয়া আসিত। তিনিও তাহাকে যাইবার সময় (শহরের জিনিষপত্র) ইত্যাদি দিতেন। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার শহর। সে দেখিতে কৃৎসিৎ ছিল, তথাপি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে মুহাববাত করিতেন। একবার সে বাজারে তাহার সামান বিক্রয় করিতেছিল, এমতাবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া তাহাকে পিছন দিক হইতে এমনভাবে জড়াইয়া ধরিলেন যে, সে তাহাকে দেখিতে পারিতে ছিল না। সুতরাং বলিল, কে এই ব্যক্তি? আমাকে ছাড়। অতঃপর ঘাড় ফিরাইয়া নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়া চিনিতে পারিল। চিনিবার পর তাহার পিঠের যে অংশ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের সহিত লাগিয়াছিল তাহা লাগাইয়া রাখিতে সে কোন প্রকার ত্রুটি করিল না। আর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিতে লাগিলেন, কে এই গোলাম খরিদ করিবে? সে বলিল ইয়া রাসূলাল্লাহ তবে তো খোদার কসম, আপনি আমাকে অচল মোল) হিসাবে পাইবেন। তিনি বলিলেন, কিন্তু আল্লাহ্‌র নিকট তৃমি অচল নহ। অথবা বলিলেন, আল্লাহ্‌র নিকট তুমি অনেক মৃূল্যবান। অপর রেওয়ায়াতে তাহার নাম যাহের ইবনে হারাম আশজায়ী বলা হইয়াছে, একজন আরব বেদুঈন, যে সর্বদা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোন ভাল জিনিষ অথবা কোন হাদিয়া লইয়া আসিত। (বিদায়াহ) হযরত আয়েশা রোঃ) ও অন্যান্য বিবিদের সহিত রসিকতা হযরত নো"মান ইবনে বশীর (রাঃ) বলেন, হযরত আবু বকর (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশের অনুমতি চাহিলেন এবং রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে হযরত আয়েশা রোঃ)এর উচ্চ আওয়াজ শুনিতে পাইলেন। ঘরে ঢুকিয়া তিনি হযরত আয়েশা (রোঃ)কে চড় মরিবার উদ্দেশ্যে ধরিতে চাহিলেন এবং বলিলেন, তুমি দেখি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আওয়াজ উচা করিতেছ! দ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।