হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৫১ ইমাম বোখারী (রহঃ) আল-আদব নামক কিতাবে এরপ বর্ণনা করিয়াছেন যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সহিত মেলামেশা করিতেন। আমার ছোট ভাইকে বলিতেন, হে আবু ওমায়ের নোগাইরের কি হইল? অপর এক রেওয়ায়াতে হযরত আনাস ইবনে মালেক রোঃ) হইতে বর্ণিত হইয়াছে যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত আবু তালহা (রাঃ)এর ঘরে আসিলেন। আবু ওমায়ের নামক তীহার এক ছেলেকে বিষন্ন দেখিয়া বলিলেন, কি ব্যাপার, আবু ওমায়েরকে বিষন্ন দেখিতেছি? তিনি তাহাকে দেখিলে তাহার সহিত হাস্য রহস্য করিতেন। সকলে বলিল, ইয়া রাসূলল্লাহ্, তাহার সেই ছোট্ট পাখীটি মরিয়া গিয়াছে, যাহার সহিত সে খেলা করিত। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিতে লাগিলেন, হে আবু ওমায়ের, নোগাইরের কি হইল? এক ব্যক্তির সহিত রসিকতা হযরত আনাস ইবনে মালেরু রোঃ) বলেন, এক ব্যক্তি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া আরোহনের জন্য একটি বাহন চাহিল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমরা তোমাকে একটি উটনীর বাচ্চার উপর আরোহন করাইব। সে বলিল, ইয়া রাসূলুল্লাহ্, উটনীর বাচ্চা দ্বারা আমি কি করিব? তিনি বলিলেন, সকল উট তো উটনীরই বাচ্চা। মুহাম্মাদ ইবনে কায়েস (রাঃ) হইতেও উক্ত অর্থে হাদীস বর্ণিত হইয়াছে। তবে উহাতে হযরত উম্মে আইমান রোঃ)কে আবেদনকারী বলা হইয়াছে। (বিদায়াহ) হযরত আনাস (রাঃ)এর সহিত রসিকতা হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে “হে দুই কানওয়ালা” বলিয়া ডাকিলেন। আবু উমামা (রহঃ) বলেন, অর্থাৎ রসিকতা করিয়া বলিয়াছেন। হযরত যাহের রোঃ)এর সহিত রসিকতা হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত আছে যে, যাহের নামে গ্রাম্য এক দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।