হযরত আবুহোরায়রা রোঃ) বলেন, সাহাবা রোঃ) বলিলেন, ইয়া রাসুলাল্লাহ্, আপনি আমাদের সহিত রসিকতা করেন! তিনি বলিলেন, আমি হক (অর্থাৎ প্রকৃত ও সত্য) কথা ছাড়া বলি না। (তিরমিযী শামায়েল) নিজ স্ত্রীর সহিত রসিকতা হযরত্ত ইবনে আব্বাস (রাঃ)কে এক ব্যক্তি জিজ্ঞাসা করিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাস্য রসিকতা করিতেন? তিনি বলিলেন, হা। সে বলিল, তাহার রসিকতা কিরূপ হইত? তিনি বলিলেন, একবার নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার কোন স্ত্রীকে প্রশস্ত একখানা কাপড় পরাইয়া বলিলেন, ইহা পরিধান কর, ও আল্লাহ্র প্রশংসা কর, আর দুলহানের আঁচলের ন্যায় তোমার এই আঁচলকে ছেঁচড়াও। কোন্য) আবু ওমায়েরের সহিত রসিকতা হযরত আনাস রোঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন। আবু ওমায়ের নামে আমার এক ভাই ছিল। বর্ণনাকারী বলেন, আমার ধারণা হয় তিনি ইহাও বলিয়াছেন যে, তাহার দুধ ছাড়ানো হইয়াছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আসিতেন, তাহাকে দেখিলে বলিতেন, হে আবু ওমায়ের, নোগাইরের কি হইল? (নোগাইর এক প্রকার লাল ঠোঁট বিশিষ্ট চড়ুইর ন্যায় ছোট পাখী) আবু ওমায়ের উহা লইয়া খেলা করিত। হযরত আনাস (রাঃ) বলেন, কখনও আমাদের ঘরে থাকা অবস্থায় নামাযের সময় হইয়া গেলে তিনি যে চাটাইয়ের উপর বসিতেন, তাঁহার আদেশে উহা ঝাড়িয়া দেওয়া হইত ও উহার উপর পানির ছিটা দেওয়া হইত। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়া দাড়াইতেন, আমরা তীহার পিছনে দীড়াইতাম এবং তিনি আমাদের নামায পড়াইতেন। বর্ণনাকারী বলেন, তাহাদের চাটাই খেজুর পাতার হইত। (বিদায়াহ) দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।