হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৪৯ তুমি আমার ভাই এবং আমি তোমার ভাই। (কান্য) অপর এক রেওয়ায়াতে ইবনে সীরীন (রহঃ) বলিয়াছেন যে, হযরত হোযাইফা (রাঃ) যখন মাদায়েন পৌঁছিলেন, তখন তিনি গাধার পিঠে গদীর উপর বসিয়াছিলেন। তাহার হাতে একখানা রুটি ও একটি হাড় ছিল, তিনি গাধার পিঠে বসিয়া উহা খাইতেছিলেন। অপর এক রেওয়ায়াতে আছে, তিনি উভয় পা একদিকে ঝুলাইয়া বসিয়াছিলেন। আবু নুআঈম) হযরত জারীর ও হযরত আবদুল্লাহ রোঃ)এর বিনয় সুলাইম__আবুল হুযাইল (রহঃ) বলেন, আমি হযরত জারীর ইবনে আব্দুল্লাহ্ (োঃ)এর দরজার নিকট বসিয়া কাপড় ইত্যাদির রিপুর কাজ করিতাম। তিনি খচ্চরে চড়িয়া বাহির হইতেন এবং নিজের গোলামকে পিছনে বসাইয়া লইতেন। অপর রেওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে, হযরত আব্দুল্লাহ্ ইবনে সালাম (রাঃ) লাকড়ীর বোঝা মাথায় লইয়া বাজারের উপর দিয়া গেলেন। কেহ তাহাকে বলিল, আল্লাহ্ তায়ালা তো আপনাকে এই কাজের জন্য লোকজন দিয়াছেন। আপনি কেন এই কাজ করিতে গেলেন? তিনি বলিলেন, আমার উদ্দেশ্য হইল অহঙ্কার দূর করা। কারণ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি যে, যাহার অন্তরে রাই পরিমাণ অহজকার থাকিবে সে বেহেশতে প্রবেশ করিবে না। অপর রেওয়ায়াতে রাই পরিমাণের পরিবর্তে ক্ষুদ্র বালু কণা পরিমাণ অহঙ্কার বর্ণিত হইয়াছে। (তারগীব) বিনয়ের মূল হযরত আলী (রাঃ) বলিয়াছেন, তিন জিনিষ বিনয়ের মূল। এক যাহার সহিত সাক্ষাত হয় অগ্রে সালাম দেওয়া। দুই__মজলিসে উচ্চস্থানের পরিবর্তে নিচস্থানের উপর সন্তুষ্ট হওয়া। রিয়া ও সুনামকে অপছন্দ করা। কোন্য) দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।