৪৮ হায়াতুস্ সাহাবাহ রোঃ) হযরত আবদুল্লাহ্ ইবনে বুরাইদাহ রোঃ) বলেন, হযরত সালমান রোঃ) নিজ হাতে উপার্জন করিতেন। যাহা কিছু উপার্জন করিতেন উহা দ্বারা গোশত অথবা মাছ খরিদ করিতেন। তারপর কুষ্ঠ রুগীদের দাওয়াত করিতেন। তাহারা তাঁহার সহিত একত্রে খাইত। হযরত হোষাইফা রোঃ)এর বিনয় মুহাম্মাদ ইবনে সীরীন রেহঃ) বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব (রাঃ) যখন কোন (এলাকার জন্য) আমীর নিযুক্ত করিয়া পাঠাইতেন, তখন তাহার অঙ্গীকার পত্রে এরূপ লিখিয়া দিতেন যে, “তোমরা তাহার কথা শুনিবে ও তাহাকে মানিয়া চলিবে যতক্ষণ তিনি তোমাদের মধ্যে ইনসাফ করেন।” সুতরাং যখন তিনি হযরত হোযাইফা (রোঃ)কে মাদায়েনের আমীর নিযুক্ত করিলেন, তখন তাঁহার অঙ্গীকার পত্রে এইরূপ লিখিলেন যে, “তোমরা তাহার কথা শুনিবে ও তাঁহাকে মানিয়া চলিবে এবং তিনি তোমাদের নিকট যাহা চাহেন তাহা দিবে” হযরত হোযাইফা (রাঃ) তাঁহার সফরের খাদ্য, পানি ইত্যাদি সহ গদী আঁটা গাধার পিঠে চড়িয়া হযরত ওমর (রাঃ)এর নিকট হইতে রওয়ানা হইলেন। তিনি মাদায়েন পৌছিলে সেখানকার স্থানীয় ও গ্রামবাসী লোকজন তীহাকে স্বাগত জানাইতে আসিল। তিনি তখন গাধার পিঠে গদীর উপর বসিয়াছিলেন, তীহার হাতে একটি রুটি ও এক টুকরা গোশতের হাঁড় ছিল। তিনি তাহাদিগকে অঙ্গীকার পত্র পড়িয়া শুনাইলেন। তাহারা বলিল, আপনি যাহা চাহেন, বলুন। তিনি বলিলেন, আমি যতদিন তোমাদের মধ্যে থাকিব আমার জন্য খাদ্য চাহি, যাহা আমি খাইব, এবং আমার এই গাধার জন্য খাদ্য চাহি। তারপর তিনি যতদিন আল্লাহ্র ইচ্ছা হইয়াছে তাহাদের মধ্যে রহিয়াছেন। অতঃপর হযরত ওমর (রাঃ) তাঁহাকে চিঠি লিখিলেন যে, ফিরিয়া আস। সুতরাং তিনি ফেরৎ রওয়ানা হইলেন।) হযরত ওমর রোঃ) যখন তাঁহার আগমন সংবাদ পাইলেন, তখন (তীহার সঠিক অবস্থা যাচাই-এর উদ্দেশ্যে) রাস্তার উপর এক জায়গায় এমনভাবে বসিয়া রহিলেন, যেন তিনি টের না পান। তারপর হযরত ওমর রোঃ) যখন তীহাকে সেই অবস্থায় ফিরিতে দেখিলেন যে অবস্থায় তিনি গিয়াছিলেন, তাহার নিকট আসিয়া তীহাকে জড়াইয়া ধরিলেন এবং বলিলেন, দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।