হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) ৪৭ ভাল-মন্দের বিচার) আগামীকল্য হইবে। তুমি যদি মাটি খাইয়া থাকিতে পার তবে তাহাই খাইও, তবুও দুইজনের মাঝে কখনও আমীর হইও না। মজলুম ও বিপদগ্রস্থ লোকের বদ দোয়া হইতে বাঁচিয়া থাকিও। কারণ তাহাদের দোয়া কেবুল হইতে) কোন বাধাপ্রাপ্ত হয় না। সাবেত (রহঃ) বলেন, হযরত সালমান (রাঃ) মাদায়েনের আমীর ছিলেন। তিনি স্থানীয় একপ্রকার উচু পায়জামা ও আরবী আবা পরিয়া লোকদের নিকট আসিয়াছে । হযরত সালমান রোঃ) জিজ্ঞাসা করিতেন, ইহারা কি বলিতেছে? সঙ্গীগণ বলিতেন, তাহারা আপনাকে তাহাদের এক প্রকার খেলনা পুতুল সাদ্শ বলিতেছে। তিনি বলিতেন, তাহাদের উপর কোন বাধ্য বাধকতা নাই। (অর্থাৎ যাহা ইচ্ছা বলুক।) ভালোর বিচার আগামীকাল (আখেরাতে)ই হইবে। হুরাইম রেহঃ) বলেন, আমি হযরত সালমান ফারসী রোঃ)কে গদীবিহীন গাধার উপর দেখিয়াছি। তীহার গায়ে খাট একটি সুম্বুলানী কোর্তা ছিল। তিনি অধিক লোমযুক্ত লম্বা পা বিশিষ্ট ব্যক্তি ছিলেন। কোর্তা প্রায় হাঁটুর কাছাকাছি উঠাইয়া পরিয়াছিলেন। হুরাইম (রহঃ) বলেন, ছোট ছোট ছেলেদেরকে দেখিয়াছি (তাহার এই বেশ ভূষার দরুন) তাহার পিছনে লাফালাফি করিতেছে। আমি বলিলাম, তোমারা আমীরের নিকট হইতে সরিবে না? তিনি বলিলেন, ছাড় ইহাদেরকে। ভাল-মন্দের বিচার তো আগামীকাল হইবে। সাবেত (রহঃ) বলেন, হযরত সালমান (রাঃ) মাদায়েনের আমীর ছিলেন। শাম দেশীয় বনু তাইমিল্লাহ গোত্রের এক ব্যক্তি আনৃজীর ডুমুর জাতীয় এক প্রকার মিষ্টি ফল)এর বোঝা লইয়া আসিল। হযরত সালমান (রাঃ) দেশীয় উচু পায়জামা ও আরবী আবা পরিয়াছিলেন। উক্ত ব্যক্তি তাঁহাকে না চিনার দরুন বলিল, আস, আমার বোঝাটি বহন কর। তিনি বোঝা উঠাইয়া চলিলেন। লোকেরা তাহাকে দেখিয়া চিনিতে পারিল এবং বলিল, ইনি তো আমীর! সে ব্যক্তি (লজ্জিত হইয়া) বলিল, আমি আপনাকে চিনিতে পারি নাই। হযরত সালমান রোঃ) তাহাকে বলিলেন, না, আমি তোমার বাড়ী পর্যন্ত পৌছাইব। অপর রেওয়ায়াতে আছে, তিনি বলিলেন, আমি একটি নিয়ত করিয়াছি, তোমার বাড়ী পৌছার পূর্বে উহা নামাইব না। বনে সান্দ) ড/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।