Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

৪৬ হায়াতুস্‌ সাহাবাহ (রাঃ) তারপর আবু কুররাহ্‌ জানিতে পারিলেন যে, হযরত সালমান ও হযরত হোযাইফা (রাঃ)এর মধ্যে মনোমালিন্যতা সৃষ্টি হইয়াছে। অতএব তিনি হযরত হোযাইফা রোঃ)এর খোঁজে বাহির হইলেন। জানিতে পারিলেন যে, তিনি তাহার সবৃজি বাগানে আছেন। সেখানে যাইয়া তীহাকে এই অবস্থায় পাইলেন যে, তাহার সঙ্গে একটি থলি, উহার মধ্যে কিছু সবজি, থলির হাতলের ভিতর নিজের লাঠি ঢুকাইয়া তিনি উহা কীধে ঝুলাইয়া রাখিয়াছেন। সেখান হইতে আমরা হযরত সালমান (রাঃ)এর বাড়ী আসিলাম। তিনি বাড়ীতে প্রবেশ করিয়া বলিলেন, আসসলামু আলাইকুম। তারপর আবু কুররাহকে অনুমতি দিলেন। দেখিলেন, ঘরের ভিতর) একটি চাদর বিছানো আছে এবং শিয়রের নিকট কয়েকটি কাঁচা ইট, ঘোড়ার পিঠে বিছানো হয় এমন একটি কম্বল ওসামান্য কিছু জিনিস ব্যতীত আর কিছুই নাই। হযরত সালমান (রাঃ) বলিলেন, তোমার বাঁদীর নিজের জন্য পাতা বিছানার উপর বস। উক্ত বাঁদী সম্ভবত আবু কুররাহএর আযাদ করা বাঁদী হইবে। এই কারণে “তোমার বাঁদী” বলিয়াছেন।) (আবু নুআইঈম) বনু আব্দে কায়েসের এক ব্যক্তি হইতে মাইমুন ইবনে মেহরান (েহঃ) বর্ণনা করিয়াছেন যে, হযরত সালমান (রাঃ) এক দলের আমীর ছিলেন। তাহাকে দেখিয়াছি, পায়জামা পরিহিত অবস্থায় গাধার উপর সওয়ার হইয়া আছেন, আর তীহার উভয় পায়ের গোছা দুলিতেছে। সৈন্যরা (তীহার এই সাধারণ বেশ-ভূষা দেখিয়া ব্যাঙ্গ করিয়া) বলিতে লাগিল, আমীর আসিয়াছে ! হযরত সালমান (রাঃ) (তাহাদের এই ব্যাঙ্গোক্তি শুনিয়া বলিলেন, ভাল-মন্দ আজকের পর বৈ নহে। অর্থাৎ-ভাল-মন্দের বিচার দুনিয়াতে নহে, আখেরাতে হইবে।) (আবু নুআইঈম) অপর এক রেওয়ায়াতে আছে, আব্দে কায়েসের এক ব্যক্তি বলিয়াছেন যে, আমি হযরত সালমান ফারসী রোঃ)এর সহিত ছিলাম। তখন তিনি এক জামাতের আমীর ছিলেন। তিনি সৈন্যদের মধ্য হইতে কতিপয় যুবকের নিকট দিয়া যাইতেছিলেন এমন সময়, তাহারা (তীহাকে দেখিয়া) হাসিয়া উঠিল এবং বলিল, এই হইল তোমাদের আমীর! আমি বলিলাম, হে আবু আব্দিল্লাহ্‌! আপনি দেখিতেছেন না, ইহারা কি বলিতেছে? তিনি বলিলেন, ছাড় তাহাদেরকে ! ফ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।