হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৪৫ তাঁহার উদ্দেশ্যে বাহির হইলাম। মাদায়েনে তীহার সাক্ষাৎ পাইলাম। তিনি তখন বিশ হাজারের সেনানায়ক ছিলেন। তীহাকে একটি খাটিয়ার উপর খেজুর পাতা বুনিতেছেন দেখিতে পাইলাম। আমরা তাহাকে সালাম করিলাম এবং আমি বলিলাম, হে আবু আব্দিল্লাহ্, আমার এই বোন-_পুত্র গ্রাম হইতে আমার নিকট আসিয়াছে এবং আপনাকে সালাম করিবার ইচ্ছা করিয়াছে,। তিনি বলিলেন, ও আলাইহিস সালাম ওরাহমাতুল্লাহ্। আমি বলিলাম, সে বলিতেছে যে, আপনাকে সে মুহাববাত করে। তিনি উত্তর দিলেন, আল্লাহ্ তাহাকে মুহাববাত করুন। হারিস ইবনে উমায়রাহ্ (রহঃ) বলেন, আমি মাদায়েনে হযরত সালমান রোঃ)এর নিকট আসিয়া তাহাকে তাহার চামড়া তৈয়ারীর জায়গায় নিজ হাতে চামড়া মলিতেছেন পাইলাম। আমি তীহাকে সালাম দিলে তিনি বলিলেন, একটু অপেক্ষা কর, আমি তোমার নিকট আসিতেছি। আমি বলিলাম, আপনি মনে হয় আমাকে চিনিতে পারেন নাই। তিনি বলিলেন, নিশ্চয়ই, তোমাকে (এই দুনিয়াতে) চিনিবার পূর্বেই আমার রূহ তোমার রূহকে চিনিয়াছে। কারণ (রূহের জগতে) সমস্ত রূহগুলি একত্রে ছিল। (সেখানে) যাহারা পরস্পর আল্লাহ্র ওয়াস্তে পরিচিত হইয়াছে তাহারা (এখানে) পরস্পর অনুরাগী হয়। আর যাহারা (সেখানে) আল্লাহ্র ওয়াস্তে পরিচিত হয় নাই, তাহারা (এখানে) পরস্পর বিরাশী হয়। (আবু নুআঈম) আবু কেলাবাহ (রহঃ) হইতে বর্ণিত আছে যে, এক ব্যক্তি হযরত সালমান (রোঃ)এর নিকট আসিয়া তাহাকে আটা মলিতে দেখিয়া বলিল, একি? তিনি বলিলেন, খাদেমকে একটি কাজে পাঠাইয়াছি। সুতরাৎ তাহার জন্য দুই কাজ একত্র করিতে পছন্দ করিলাম না। তারপর সে ব্যক্তি বলিল, অমুক আপনাকে সালাম বলিয়াছে। তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি কবে আসিয়াছ? সে বলিল, এত দিন হয় আসিয়াছি। তিনি বলিলেন, জানিয়া রাখ, তুমি এই সালাম না পৌছাইলে তাহা এমন হইত যেন তুমি একটি আমানত পৌছাইলে না। আমর ইবনে আবি কুররাহ কিন্দী (রহঃ) বলেন, আমার পিতা আবু কুররাহ্ নিজের বোনের সহিত হযরত সালমান (রাঃ)এর বিবাহের প্রস্তাব দিলেন। তিনি রাজী হইলেন না, বরং বুক্াইরাহ্ নামক মুক্তিপ্রাপ্ত এক বাঁদীকে বিবাহ করিলেন। দ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।