৪৪ হায়াতুস্ সাহাবাহ (রাঃ) কিন্ত যখন বুঝিলেন, দোকানদার তাহাকে চিনিতে পারিয়াছে, তখন আর তাহার নিকট হইতে খরিদ করিলেন না। অতঃপর অন্য দোকানে আসিলেন। কিন্তু যখন বুঝিলেন, সেও তীহাকে চিনিতে পারিয়াছে তখন তাহার নিকট হইতেও কিছু খরিদ করিলেন না। তারপর এক অল্প বয়স্ক বালকের নিকট আসিয়া তিন দিরহামের একটি কামীস খরিদ করিলেন। উহার হাতা কবজী পর্যন্ত ও ঝুল টাখনু পর্যস্ত ছিল। পরে দোকানের মালিক আসিলে তাহাকে কেহ বলিল, তোমার ছেলে আমীরুল মুমিনীনের নিকট তিন দিরহাম মূল্যে একটি কামীস বিক্রয় করিয়াছে। সে ছেলেকে বলিল, তীহার নিকট হইতে দুই দিরহাম কেন লইলে না! সুতরাং সে এক দিরহাম লইয়া হযরত আলী রোঃ)এর নিকট আসিল এবং বলিল, এই দিরহাম গ্রহণ করুন। তিনি জিজ্ঞাসা করিলেন, কি হইয়াছে? সে বলিল, কামীসের দাম দুই দিরহাম, আমার ছেলে আপনার নিকট উহা তিন দিরহামে বিক্রয় করিয়াছে। তিনি বলিলেন, সে আমার নিকট রাজী হইয়া বিক্রয় করিয়াছে, আর আমিও রাজী হইয়া উহা লইয়াছি। (অতএব এই দিরহাম আমি ফেরৎ লইব না।) (মুনতাখাব) হযরত ফাতেমা ও হযরত উম্মে সালামা রোঃ)এর বিনয় আতা (রহঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি হযরত ফাতেমা রোঃ) আটা মলিতেন আর তীহার কপালের চুল আটার গামলার উপর আঘাত করিতে থাকিত। মুত্তালিব ইবনে আব্দুল্লাহ্ রেহঃ) বলেন, আরবের শ্রেষ্ঠ মহিলা অর্থাৎ হযরত উম্মে সালামা (রাঃ) সাইয়েদুল মুরসালীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে রাতের প্রথম প্রহরে দুলহান বেশে প্রবেশ করিলেন, আর রাতের শেষ প্রহরে আটা পিষিতে লাগিয়া গেলেন। হযরত সালমান রোঃ)এর বিনয় সালামাহ্ ইজ্লী (রহঃ) বলেন, কুদামাহ নামক আমার এক বোন-পুত্র ফারসী (রোঃ)এর সহিত সাক্ষাৎ করি ও তাঁহাকে সালাম করি। সুতরাং আমরা দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।