Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ৪৩ লুঙ্গির সমান এবং উপরের দিকে উঠানো ছিল। সঙ্গে একটি চাবুক, যাহা লইয়া তিনি বাজারের ভিতর হাঁটিতেছেন, ও বাজারের লোকদিগকে আল্লাহ্‌কে ভয় করিবার ও উত্তমরূপে বিক্রয়ের আদেশ করিতেছেন। এবং তিনি বলিতেছেন, তোমরা মাপ ও ওজন পূর্ণরূপে কর। গোশতের ভিতর ফুঁ দিয়া ফুলাইও না। আবু মাতার (রহঃ) বলেন, আমি মসজিদ হইতে বাহির হইয়াছি। এমন সময় এক ব্যক্তি পিছন হইতে বলিল, “তোমার লুঙ্গি উপরে উঠাও, কারণ ইহা তোমার রব্বকে অধিক ভয় করার শামিল ও তোমার কাপড়ের জন্য অধিক পরিচ্ছন্নতা। আর যদি তুমি মুসলমান হইয়া থাক তবে মাথার চুল খাট কর।” চাহিয়া দেখি, তিনি হযরত আলী (রাঃ), তাহার সঙ্গে চাবুক। তারপর তিনি উটের বাজারে গেলেন এবং বলিলেন, বিক্রয় কর, কিন্তু কসম খাইও না। কারণ কসম দ্বারা যদিও মাল বিক্রয় হইয়া যাইবে কিন্তু উহা বরকত একজন খাদেমাহ কীদিতেছে। তিনি জিজ্ঞাসা করিলেন, কি হইয়াছে? সে বলিল, এই ব্যক্তি আমার নিকট এক দিরহামে খেজুর বিক্রয় করিয়াছে, কিন্ত আমার মালিক তাহা গ্রহণ করিতে অস্বীকার করিতেছে। তিনি বিক্রেতাকে বলিলেন, খেজুর ফেরৎ লইয়া তাহাকে দিরহাম দিয়া দাও, কারণ তাহার কোন এখতিয়ার বা স্বাধীনতা নাই। বিক্রেতা অস্বীকার করিতে চাহিল। আমি বলিলাম, তুমি কি জান না, ইনি কে? সে বলিল, না। আমি বলিলাম, ইনি হযরত আলী-__আমীরুল মুমিনীন। সে তৎক্ষণাৎ খেজুর ঢালিয়া লইল এবং দিরহাম ফেরৎ দিয়া বলিল, আমীরুল মুমিনীন, আপনি আমার প্রতি সন্তষ্ট থাকুন, ইহাই আমার কাম্য। তিনি বলিলেন, আমি তোমার প্রতি কতই না সন্তষ্ট হইব যখন তুমি লোকদের প্রাপ্য পুরাপুরি দিবে। তারপর খেজুর বিক্রেতাদের নিকট দিয়া যাইতে যাইতে বলিলেন, তোমরা মিসকীনদের খাওয়াও, তোমাদের রোজগার বাড়িয়া যাইবে। তারপর চলিতে চলিতে মাছওয়ালাদের নিকট পৌঁছিলেন, এবং বলিলেন, পানিতে আপনা আপনি মরিয়া ভাসিয়া উঠে এমন মাছ আমাদের বাজারে বিক্রয় হইবে না। তারপর তৈয়ারী পোষাকের দোকানে আসিলেন। উহা সুতী কাপড়ের বাজার ছিল। বলিলেন, হে শায়েখ, তিন দিরহামের একটি কামীস অর্থাৎ_কোর্তা খরিদ করিব, উত্তমরূপে বিক্রয় কর। দ/্/$/.9111001179.0010

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।