হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৪১ খাদেম-নায়েলকে বসাইয়া যাইতে দেখিয়াছেন। অথচ তখন তিনি খলীফা ছিলেন। আব্দুল্লাহ্ রুমী (রহঃ) বলেন, হযরত ওসমান রোঃ) রাত্রি বেলা নিজের অযুর ব্যবস্থা নিজেই করিতেন। তাহাকে বলা হইল, আপনি কোন খাদেমকে বলিলে সে আপনার অযূর ব্যবস্থা করিয়া দিত। তিনি বলিলেন, না, রাত্র তাহাদের হক, তাহারা উহাতে আরাম করিবে। যুবাইর ইবনে আব্দুল্লাহ রেহঃ)এর দাদি যিনি হযরত ওসমান (রাঃ)এর খেদমত করিতেন, তিনি বলিয়াছেন, হযরত ওসমান (রাঃ) নিজ পরিবারের ঘুমত্ত কাহাকেও জাগাইতেন না। কাহাকেও জাগ্রত পাইলে তাহাকে ডাকিতেন ও অযুর পানির জন্য বলিতেন। আর তিনি সর্বদা রোযা রাখিতেন। হাসান রেহঃ) বলেন, আমি হযরত ওসমান রোঃ)কে মসজিদে চাদর গায়ে দিয়া ঘুমাইতে দেখিয়াছি। তাহার আশে পাশে কেহ নাই, অথচ তিনি আমীরুল মুমিনীন। হযরত আবু বকর (রোঃ)এর বিনয় উনাইসাহ (েহঃ) বলেন, পাড়ার মেয়েরা নিজেদের বকরি লইয়া হযরত আবু বকর (রাঃ)এর নিকট আসিত। তিনি মেয়েদেরকে বলিতেন, তোমাদের জন্য ইবনে আফ্রা-এর ন্যায় দুধ দোহন করিয়া দিলে তোমরা খুশী হইবে কি? পূর্বে খলীফাদের সীরাতের বর্ণনায় হযরত আয়েশা, হযরত ইবনে ওমর ও ইবনে মুসাইয়েব রোঃ) প্রমূখ হইতে বর্ণিত হইয়াছে যে, তিনি অর্থাৎ হযরত আবু বকর (রাঃ) একজন ব্যবসায়ী ছিলেন। তিনি প্রত্যহ সকালে বাজারে যাইয়া বেচা-কেনা করিতেন। তাঁহার বকরির পাল ছিল, যাহা সন্ধ্যায় ঘরে ফিরিয়া আসিত। কখনও নিজেই চরাইতে যাইতেন, আর কখনও অন্য কেহ তাহার পক্ষ হইতে চরাইত। তিনি পাড়ার লোকদের দুধ দহন করিয়া দিতেন। যখন তিনি খলীফা নিযুক্ত হইলেন, পাড়ার কোন মেয়ে বলিল, এখন তো আর কেহ আমাদের দুধ দোহন করিয়া দিবে না। হযরত আবু বকর (রাঃ) ইহা শুনিয়া বলিলেন, আমার যিন্দেগীর কসম, অবশ্যই আমি তোমাদের দুধ দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।