Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

৪০ হায়াতুস্‌ সাহাবাহ রোঃ) পিছনে চড়িয়াই মদীনায় প্রবেশ করিলেন, লোকেরা এই অবস্থায় তাঁহাকে দেখিতেছিল। (মুনতাখাব) সিনান ইবনে সালামাহ্‌ ইযালী (রহঃ) বলেন, মদীনায় থাকাকালিন আমি কতিপয় বালকের সহিত কাচা খেজুর কুড়াইবার উদ্দেশ্যে বাহির হইলাম। হঠাৎ হযরত ওমর রোঃ) সেখানে আসিয়া উপস্থিত হইলেন। তাহার হাতে চাবুক ছিল। ছেলেরা তাঁহাকে দেখিয়া খেজুর বাগানের ভিতর পালাইয়া গেল। আমি দাঁড়াইয়া রহিলাম। আমার লুঙ্গির ভিতর কিছু কুড়ানো খেজুর ছিল। আমি বলিলাম, আমীরুল মুমিনীন, এইগুলি যাহা বাতাসে ফেলিয়াছে। তিনি আমার লুঙ্গির ভিতর খেজুরগুলি দেখিলেন, কিন্তু আমাকে মারিলেন না । আমি বলিলাম, আমীরুল মুমিনীন, ছেলেরা এখনই আসিয়া আমার এইগুলি কাড়িয়া লইবে। তিনি বলিলেন, কখনো না, চল। তারপর তিনি আমার সহিত আমার ঘর পর্যন্ত আসিলেন। (ইবনে সাপ্দ) মালেক রেহঃ) তাহার চাচা হইতে এবং তিনি তাহার পিতা হইতে বর্ণনা করেন যে, তিনি হযরত ওমর ও হযরত ওসমান রোঃ)কে দেখিয়াছেন। তাহারা যখন মক্কা হইতে আসিতেন মদীনার বাহিরে মুসাফিরদের আগমন স্থলে অবস্থান করিতেন। যখন সঙ্গীগণ মদীনায় প্রবেশের উদ্দেশ্যে আরোহন করিত তখন তাহারা প্রত্যেকেই নিজেদের সহিত কোন বালককে উঠাইয়া লইত। অতঃপর এই অবস্থায় তাহারা মদীনায় প্রবেশ করিত। বর্ণনাকারী বলেন, হযরত ওমর ও হযরত ওসমান (রাঃ)ও তাহাদের সহিত কোন বালককে উঠাইয়া লইতেন। বর্ণনাকারী বলেন, আমি জিজ্ঞাসা করিলাম, বিনয় প্রকাশের উদ্দেশ্যে কি এরূপ করিতেন? তিনি বলিলেন, হা, তবে পায়দল পথচারিকে সওয়ারী দ্বারা সাহায্য করাও উদ্দেশ্য হইত। তদুপরি সাধারণ ব্যক্তির ন্যায় আরোহনও উদ্দেশ্য হইত, যাহাতে অপরাপর বাদশাহদের ন্যায় বিশিষ্টতা প্রকাশ না পায়। তারপর তিনি লোকদের বর্তমান প্রথা অর্থাৎ-নিজে সওয়ার হইয়া বালক অর্থাৎ খাদেমদিগকে পিছনে হাঁটানোর উল্লেখ করিয়া উহার সমালোচনা করিলেন। (কান্য) হযরত ওসমান রোঃ)এর বিনয় মাইমুন ইবনে মেহরান রহঃ) বলেন, হামদানী (রহঃ) বলিয়াছেন যে, তিনি হযরত ওসমান (রাঃ)কে খচ্চরের পিঠে নিজের পিছনে তাঁহার দ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।