হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ৩৯ মুহাম্মাদ ইবনে ওমর মাখযুমী তাহার পিতা (রহঃ) হইতে বর্ণনা করিয়াছেন যে, তিনি বলিয়াছেন, একদিন হযরত ওমর (রাঃ) আসসালাতু জামিয়াতুন বলিয়া ঘোষণা দিলেন। লোকজন একত্র হইলে তিনি মিম্বারে চড়িয়া হামদ ও সানা এবং দরূদ শরীফ পড়িয়া বলিলেন, হে লোকেরা, এক কালে আমি আমার বনু মাখযুম গোত্রীয় খালাদের বকরী চরাইতাম। বিনিময়ে তাহারা আমাকে একমুষ্টি খেজুর অথবা কিসমিস দিতেন। আর উহাতেই আমার সারাদিন কাটিত। কেমন দিনই না ছিল! অতঃপর মিম্বার হইতে নামিয়া গেলেন। হযরত আব্দুর রহমান ইবনে আওফ (রাঃ) বলিলেন, আমীরুল মুমিনীন, আপনি তো নিজের নফ্সকে হেয় বৈ কিছু করেন নাই। তিনি বলিলেন, তোমার নাশ হউক, হে ইবনে আওফ ! আমি একাকী ছিলাম, অপেক্ষা উত্তম কে হইবে ! অতএব আমি নফৃসকে তাহার আসল পরিচয় দিতে ইচ্ছা করিলাম। মুনতাখাব) অপর এক রেওয়ায়াতে এরূপ বর্ণিত হইয়াছে যে, তিনি লোকদেরকে বলিলেন, এক কালে আমি আমার অবস্থা এরূপ দেখিয়াছি যে, খাওয়ার মত কিছুই আমার কাছে ছিল না। আমার বনু মাখযুম গোত্রীয় কতিপয় খালা ছিলেন। কয়েক মুষ্টি কিসমিস দিতেন। এই রেওয়ায়াতের শেষাংশে এরূপ বর্ণিত হইয়াছে যে, আমি আমার নফসের মধ্যে কিছু বড়াই অনুভব করিলাম। অতএব তাহাকে নীচু করিতে চাহিলাম। হাসান রোঃ) বলেন, হযরত ওমর (রাঃ) একবার গরমের দিনে চাদর দ্বারা মাথা ঢাকিয়া বাহির হইলেন। একটি বালক গাধায় চড়িয়া তাঁহার পাশ লও। বালক গাধা হইতে লাফাইয়া নামিয়া পড়িল এবং বলিল, হে আমীরুল মুমিনীন উঠুন। তিনি বলিলেন, না, আগে তুমি উঠ, আমি তোমার পিছনে উঠিয়া বসিব। তৃমি আমাকে নরম জায়গায় বসাইয়া নিজে শক্ত জায়গায় বসিতে চাহিতেছ? সুতরাং তিনি বালকের পিছনে চড়িয়া বসিলেন। এবং তিনি বালকের দ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।