Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

৩৮ হায়াতুস্‌ সাহাবাহ রোঃ) তোমার অজ্ঞতা ও দ্বীন সম্পর্কে মূর্খতার জন্য ইহাই যথেষ্ট যে, তুমি তোমার নবীকে চিননা। সে দীড়িপাল্লা ফেলিয়া লাফাইয়া উঠিল ও রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত চুম্বন করিতে চাহিল। তিনি নিজ হাত টানিয়া লইলেন, এবং বলিলেন, ইহা কি! আজমী অর্থাৎ অনারব বিধর্মীগণ তাহাদের বাদশাহ্‌্দের সহিত এরূপ করিয়া থাকে। আমি তো কোন বাদশাহ্‌ নহি। আমি তো তোমাদেরই ন্যায় একজন সাধারণ ব্যক্তি। সুতরাং সে ওজন করিল, ঝুকাইয়া করিল ও গ্রহণ করিল। বাকি অংশ উপরোক্ত হাদীস অনুযায়ী বর্ণিত হইয়াছে। সাহাবা রোঃ)দের বিনয় হযরত ওমর রোঃ)এর বিনয় আসলাম (রহঃ) বলেন, হযরত ওমর (রাঃ) যখন উটে চড়িয়া শাম অর্থাৎ সিরিয়া পৌছিলেন, তখন সেখানকার কাফেরগণ তৌহার বাহন ইত্যাদি লইয়া) পরস্পর সমালোচনা করিতে লাগিল। তিনি বলিলেন, ইহাদের দৃষ্টি এমন সকল লোকদের বাহনের প্রতি প্রসারিত হইতেছে যাহাদের আখেরাতে কোন অংশ নাই। (মুনতাখাব) হিযাম ইবনে হিশাম (রহঃ) তাহার পিতা হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেন, আমি হযরত ওমর (রোঃ)কে দেখিয়াছি যে, তিনি এক মেয়েলোককে দেখিলেন, আসীদাহ (আটা ও ঘী দ্বারা প্রস্তুত এক প্রকার হালুয়া) তৈয়ার করিবার জন্য আটা খুঁটিতেছে। তিনি বলিলেন, এইভাবে নহে। তারপর নিজেই ঘুটনি লইয়া ঘুটিয়া দেখাইলেন, এবং বলিলেন, এইভাবে । হিশাম ইবনে খালেদ (রহঃ) বলেন, আমি হযরত ওমর (রাঃ)কে (মেয়েদের উদ্দেশ্যে) বলিতে শুনিয়াছি যে, তোমরা পানি গরম হইবার পূর্বে আটা ঢালিও না। বরং পানি গরম হইবার পর অল্প অল্প আটা ঢালিতে থাকিবে ও ঘুঁটনি দ্বারা খুটিতে থাকিবে । ইহাতে আটা ফুলিয়া উঠিবে ও দলা পাকাইবে না। মুনতাখাবুল কান্য) যির (রেহঃ) বলেন, আমি হযরত ওমর (োঃ)কে খালি পায়ে ঈদগাহে হাঁটিয়া যাইতে দেখিয়াছি। দ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।