Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

৩৬ হায়াতুস্‌ সাহাবাহ (রাঃ) রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কি কাজ করিতেন? তিনি বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মানুষের মতই একজন মানুষ ছিলেন। নিজের কাপড় হইতে উকুন বাছিতেন, বকরি দোহন করিতেন এবং নিজের কাজ নিজেই করিতেন। (বিদায়াহ) যে সকল কাজ নিজ দায়িত্বে সমাধা করিতেন হযরত আব্দুল্লাহ্‌ ইবনে আববাস রোঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অযুর পানি ও সদৃকার দায়িত্ব অন্য কাহারো উপর ন্যস্ত করিতেন না, বরৎ এই সকল কার্য নিজ দায়িত্বে স্বয়ং সমাধা করিতেন। হযরত জাবের ও হযরত আনাস রোঃ)এর বর্ণনা হযরত জাবের (রাঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অসুস্থাবস্থায় আমাকে দেখিতে আসিলেন। কিন্তু তিনি না গাধায় চড়িয়া আসিলেন, আর না কোন তুর্কি ঘোড়ায় চড়িয়া আসিলেন। হযরত আনাস (রাঃ) বলিয়াছেন যে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাতন হাওদায় চড়িয়া হজ্ব করিয়াছেন, যাহার উপর একটি পুরাতন চাদর বিছানো ছিল। চাদরটির দাম চার দিরহামও হইবে না। তথাপি তিনি বলিতেছিলেন, আয় আল্লাহ এই হজ্বকে রিয়া ও নাম-শোহরত মুক্ত হজু করুন। মক্কী বিজয়ের দিন বিনয় হযরত আনাস (রোঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের দিন যখন মক্কা শহরে প্রবেশ করিতেছিলেন, তখন মক্কার লোকজন উচু ঘর বাড়ী হইতে তাহাকে দেখিতেছিল। আর তিনি বিনয় প্রকাশার্থে হাওদার উপর মস্তক (অবনত করিয়া) রাখিয়াছিলেন। অপর এক রেওয়ায়াতে হযরত আনাস. (রাঃ) হইতে বর্ণিত হইয়াছে যে, বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শহরে এরূপে প্রবেশ করিতেছিলেন যে, বিনয়ের দরুন তাহার চিবুক হাওদার সহিত লাগিয়াছিল। দ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।